শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ‌kolkata: সম্মানের সঙ্গে মৃত্যুর অধিকারের অঙ্গীকার

Pallabi Ghosh | ০৩ জানুয়ারী ২০২৪ ১৬ : ৪১Pallabi Ghosh
সাগরিকা রায়চৌধুরি: অন্তিম সময়ে সম্মানের সঙ্গে যাতে মৃত্যু হয়, শরীরকে যন্ত্রের কষ্ট পেতে যাতে না হয়, তার জন্য আগাম ইচ্ছাপত্রের অঙ্গীকার করা যাবে। সুপ্রিম কোর্টের আইন মেনে সমাজের বিশিষ্ট চিকিৎসক এবং আইনজীবীদের মতামত নিয়ে সেই ইচ্ছাপত্র এবং নিজ নির্দেশপত্রের আনুষ্ঠানিক প্রকাশ ‘‌দ্যুলোক পাড়ি’‌ সংস্থার উদ্যোগে করা হল মঙ্গলবার। দেশের আইনানুগ বিধি অনুযায়ী, এক ভবিষ্যৎ চিকিৎসা সংশ্লিষ্ট সম্ভাবনার ইচ্ছাপত্র এবং নির্দেশ সংগঠন তৈরি করেছে, যার নাম অ্যাডভান্স মেডিক্যাল ডাইরেক্টিভ। এটি কী, কীভাবে অঙ্গীকার করা যাবে, অঙ্গীকার করার পর তা কোন সময়ে, কোন পরিস্থিতির ওপর বিবেচনা করে, কারা, কীভাবে কার্যকরী করবেন ইত্যাদি সমস্ত বিষয়ে এদিন বাংলা আকাদেমি সভাগৃহে একটি সচেতনতামূলক আলোচনাসভার আয়োজন করা হয়। এদিন তিনজন সেই ইচ্ছাপত্রের অঙ্গীকার করেন। তাঁরা হলেন বিশিষ্ট আইনজীবী এবং দ্যুলোক পাড়ি–র সম্পাদক কল্লোল বসু, বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরি এবং ড.‌পার্থসারথি মুখার্জি। মাস ছয়েক আগে থেকেই দ্যুলোক পাড়ি তাদের ভাবনাচিন্তা নিয়ে কাজ শুরু করে। নিজের ভাবনা, ইচ্ছা এবং জীবনবোধই এই পৃথিবী থেকে চলে যাওয়ার পথে একমাত্র নির্ণায়ক হোক— এই অধিকার প্রতিষ্ঠার জন্য সংস্থার পথচলা।
ডাঃ অভিজিৎ চৌধুরি বলেন, ‘‌মৃত্যু নিয়ে কেন এত কথা বলা, তার কারণ হল ভারত যখন স্বাধীন হয়েছিল তখন মানুষের জীবন যাপনের আশানুরূপ বয়স ছিল ৫০–‌এর আশপাশে। ২০২৩ সালে তা ৭০–‌এর থেকে বেশি দাঁড়িয়েছে। বিজ্ঞানেরও অগ্রগতি হয়েছে। পৃথিবীতে আসাটা যতটা সুন্দর করে নিয়েছি, ততটা চলে যাওয়ার পথটা ক্রমাগত বন্ধুর করে তুলেছি। এখন চাইলেই চলে যাওয়া যায় না। একটা পদ্ধতির মধ্য দিয়ে তা প্রলম্বিত করি। বহু ক্ষেত্রে এরকমভাবে প্রলম্বিত করার চেষ্টা করা হয়, যাতে কয়েকদিন যেন আমার আত্মজন থাকে মানুষের কাছে সেই আশা তৈরি হয়। অসুস্থতা সারবে না, মৃত্যু অবধারিত জেনেও বহু ক্ষেত্রেই অধিকাংশ মানুষ চেষ্টা চালিয়ে যান। আত্মমর্যাদার সঙ্গে যেন জীবনটাকে কাটান মৃত্যুর সময়ে, সেই সুযোগ থাকে না। মৃত্যুর সময়ে যাতে সেই সম্মান থাকে। সেই সুযোগটাই আইন আমাদের সামনে করে দিয়েছে। ২০১৮ সালে সুপ্রিম কোর্টে যে আইন পাশ হয়, ২০২২ সালে তা আরও একটু পরিবর্তন করা হয়। আগের থেকে আমি আমার অন্তিমকালের চিকিৎসার ইচ্ছাপত্র দিয়ে যেতে পারি’‌।
দ্যুলোক পাড়ির সভাপতি দেবশঙ্কর হালদার বলেন, ‘‌জীবনকে নিয়ে যেভাবে ভাবি, সেইরকম মৃত্যুকে নিয়েও ভাবা উচিত। দিনের পর দিন যন্ত্রণা সহ্য করে, হাসপাতাল বাড়ি করতে করতে ক্লান্ত। আগের থেকে জ্ঞানত একটা ইচ্ছাপত্র তৈরি করতে পারি বিজ্ঞানের হাত ধরে নিজের যন্ত্রণাকে রুখতে চাই। সেই সংস্থান রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে।’‌
কবি জয় গোস্বামী বলেন, ‘‌সম্মানের সঙ্গে মৃত্যুর অধিকার সকলের রয়েছে। এমন ব্যধি আছে, যার চিকিৎসা যন্ত্রণাদায়ক। এই যন্ত্রণাদায়ক চিকিৎসা সহ্য করতে হয়। কিন্তু আয়ু পান না। কেউ যদি মনে করেন আমি যন্ত্রণা চাই না। যে ক’‌দিন বাঁচব এইভাবে থাকব। সেই ইচ্ছাকে সম্মান দেওয়া উচিত।’
সম্পাদক কল্লোল বসু বলেন, ‘‌অ্যাডভান্স মেডিক্যাল ডাইরেক্টিভ আসলে একটি অঙ্গীকারপত্র। চিকিৎসা চালানো নিয়ে এক ধরনের উইল বলা চলে। মৃত্যুপথযাত্রীর সময়ে চিকিৎসা কেমন হবে সে সম্পর্কে আগে থেকেই উইল করে যেতে পারবে ব্যক্তি। কোন ক্ষেত্রে কার্যকরী হবে, তার অনেক নিয়ম রয়েছে।‌ সেই বিষয়ে সচেতন করা হবে।’

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া