শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শুভাংশু শুক্লার সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদির, কী নিয়ে আলোচনা ভারতীয় নভশ্চরের সঙ্গে?

RD | ২৮ জুন ২০২৫ ১৮ : ২৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস গড়েছেন ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দিয়েছেন তিনি।  ইতিমধ্যেই ২৪ ঘন্টার বেশি অতিক্রান্ত। শনিবার শুভাংশুর সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক্সবার্তায় প্রধানমন্ত্রী মোদি এবং শুভাংশু শুক্লার হাসিমুখে কথোপকথনের দৃশ্য শেয়ার করা হয়েছে। পিএমও ইন্ডিয়া এক্স-এর একটি পোস্টে লেখা হয়েছে, “প্রধানমন্ত্রী মোদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে আলাপচারিতা করেছেন।”

কী কথা হল?

প্রধানমন্ত্রী মোদী ভারতীয় মহাকাশচারীকে বলেন, "আজ, আপনি আমাদের মাতৃভূমি থেকে দূরে, কিন্তু আপনি ভারতীয়দের হৃদয়ের সবচেয়ে কাছের...আপনে নাম মে ভি শুভ হ্যায় অর আপকি যাত্রা নয়ে যুগ কা শুভরম্ভ ভি হ্যায়।"

প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরে মহাকাশচারী বলেন, "এটা আমার একার যাত্রা নয়, আমাদের দেশেরও।" নতুন অভিজ্ঞতাগুলিকে তিনি স্পঞ্জের মতো শুষে নিচ্ছেন বলে জানিয়েছেন শুভাংশু।

এখন পর্যন্ত তিনি কী দেখেছেন তার বর্ণনা জানতে চাইলে ভারতীয় নভশ্চর শুক্লা প্রধানমন্ত্রীকে বলেন, "কিছুক্ষণ আগে, যখন আমি জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম, তখন আমরা হাওয়াইয়ের উপর দিয়ে উড়ছিলাম। কক্ষপথ থেকে আমরা দিনে ১৬ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাই... আমাদের দেশ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে...।" ভারতীয় মহাকাশচারী বলেন, "এখানে সবকিছুই আলাদা"।

প্রধানমন্ত্রীকে শুভাংশু বলেন, "আমরা এক বছর ধরে প্রশিক্ষণ নিয়েছি এবং বিভিন্ন সিস্টেম সম্পর্কে শিখেছি...কিন্তু এখানে আসার পর সবকিছু বদলে গিয়েছে...এখানে, ছোট ছোট জিনিসও আলাদা কারণ মহাকাশে কোনও মাধ্যাকর্ষণ নেই...এখানে ঘুমানো একটি বড় চ্যালেঞ্জ...এই পরিবেশের সঙ্গে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগে।"

শুভাংশু বলেছেন, "মহাকাশ যান থেকে প্রথম দৃশ্য ছিল পৃথিবীর এবং বাইরে থেকে পৃথিবী দেখার পর, প্রথম যে চিন্তা এবং প্রথম জিনিসটি মাথায় এলো- তা হল পৃথিবী সম্পূর্ণরূপে এক দেখায়, বাইরে থেকে কোনও সীমানা দেখা যায় না। যখন আমরা প্রথমবার ভারতকে দেখেছিলাম, তখন আমরা দেখেছি যে ভারত সত্যিই খুব দুর্দান্ত দেখাচ্ছে, মানচিত্রে আমরা যা দেখি তার চেয়ে অনেক বড় দেখাচ্ছে... যখন আমরা বাইরে থেকে পৃথিবীকে দেখি, তখন মনে হয় কোনও সীমানা নেই, কোনও রাষ্ট্র নেই, কোনও দেশ নেই। আমরা সকলেই মানবতার অংশ, এবং পৃথিবী আমাদের একটি বাড়ি, এবং আমরা সকলেই এতে আছি।"

১৯৮৪ সালে রাকেশ শর্মার ৪০ বছর পর শুভাংশু শুক্লাই প্রথম ভারতীয় হিসেবে আইএসএস-এ পা রেখে ইতিহাস রচনা করেন। তিনিই হলেন অ্যাক্সিওম-৪ মিশনের পাইলট। বুধবার ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আইএসএস-এ পাঠানো হয়েছে শুভ্রাংশুকে।

আইএসএস থেকে হিন্দিতে দেওয়া ভাষণে, শুক্লা ভারতের উদ্দেশ্যে তাঁর বার্তায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন: "আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের কারণেই আমি নিরাপদে আইএসএসে পৌঁছেছি। আমার কাঁধে যে তেরঙ্গা পতাকা বহন করছি তা দেখে আমার মনে হয় যেন পুরো দেশ আমার সঙ্গে আছে।"

মহাকাশে শুভাংশু ও তাঁর টিমকে ১৪ দিন ধরে থাকতে হবে। তবে সেখান গিয়ে এবার খানিকটা অসুস্থ বোধ করছেন তিনি। সেখানে গিয়ে তার প্রচুর ঘুম পাচ্ছে তাঁর। নিজের বার্তায় তিনি সেটাই জানিয়েছেন। এবার সেখানে তারা ছোটো শিশুর মতো রয়েছেন যেখানে একজন শিশু নতুনভাবে খেতে এবং হাঁটতে শেখে।

যদিও এই বিষয়টি নিয়ে বেশি চিন্তা করতে বারণ করেছে নাসা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সকলেই এখন ভরশূণ্য অবস্থায় রয়েছেন। ফলে সেখানে এমন পরিস্থিতি তৈরি হতেই পারে। তবে কয়েকদিনের মধ্যে গোটা বিষয়টি ভালভাবে মেনে নিতে পারবেন সকলেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া