মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৮ জুন ২০২৫ ১৭ : ২৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: একসঙ্গে মিলে পিকনিকে গিয়েছিলেন। নদীর তীরে বসে খাওয়াদাওয়া, হুল্লোড় চলছিল। কয়েকজন নদীতে নেমেই ছবি তুলতে শুরু করেন। আচমকাই হড়পা বান সেখানে। জলের তোড়ে ভেসে মর্মান্তিক পরিণতি হল এক পরিবারের একাধিক সদস্যের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়। শুক্রবার সকালে সোয়াত নদীর তীরে পিকনিকে গিয়েছিলেন এক পরিবারের ১৮ জন সদস্য। ব্রেকফাস্টের সময় ঘটে দুর্ঘটনাটি। কয়েকজন সদস্য তীরে বসে খাওয়াদাওয়া করছিলেন। কয়েকজন শিশু সহ পরিবারের বাকি সদস্যরা ছবি তুলছিলেন।
তখনও নদীতে কম জল ছিল। সেলফি তোলার সময় হঠাৎ খেয়াল করেন, হড়পা বানের কবলে পড়েছেন তাঁরা। কয়েকটি মাত্র পাথরের উপর দাঁড়িয়ে প্রাণপণে বাঁচার চেষ্টা করেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। জলের তোড়ে ন'জন ভেসে যান। পরিবারের সামনেই মর্মান্তিক পরিণতি সকলের।
পরিবারের দাবি, উদ্ধারকারী দল কয়েক ঘণ্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছয়। দেরিতে শুরু হয় উদ্ধারকাজ। জানা গেছে, পাঁচটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চলে। উদ্ধারকারী দলে ৮০ জন ছিলেন। সকলেই দিনরাত এক করে তল্লাশি চালান। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?