শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৮ জুন ২০২৫ ১৬ : ১৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মানুষ এত নিষ্ঠুর হতে পারে? তান্ত্রিক রীতি পালনের জন্য নিজের পোষা কুকুরকে শ্বাস রোধ করে খুন করল তার মালিক। এরপর সেই কুকুরটির দেহ ঘাড় থেকে কেটে ফেলা হয়। ঘটনাটি বেঙ্গালুরুর একটি আবাসনের। বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে পচা দুর্গন্ধ বেরতেই পুরনিগমে খবর দেন প্রতিবেশীরা। পুর-কর্মীরা এসে ফ্ল্যাটের তালা ভাঙতেই তাজ্জব হয়ে যান। প্রকাশ্যে আসে নির্মম নৃশংতা।
পুলিশ জানিয়েছে, ত্রিপর্ণা পায়াক নামে পরিচিত মহিলা পোষা তিনটি কুকুর রয়েছে। সেগুলির মধ্যে ল্যাব্রাডর কুকুরটিকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং তার ঘাড় কেটে ফেলেন মালিক। এরপর তিনি কুকুরটির দেহটি একটি কাপড়ে মুড়ে, ফ্ল্যাটের সমস্ত জানালা এবং দরজা বন্ধ করে দেন এবং তালাবদ্ধ করে পালিয়ে যান।
কয়েকদিন পরে, প্রতিবেশীরা ওই ফ্ল্যাটের কাছ থেকে পচা গন্ধ পেতে থাকেন। তারাই বেঙ্গালুরু পুর কর্তৃপক্ষকে (ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে) খবর দেন। পুর-কর্মীরা দরজা খুললে, তারা কুকুরটির গলায় কাটা দাগ-সহ পচা মৃতদেহ দেখতে পান।
বন্ধ ফ্ল্যাট থেকে কিছু জিনিসপত্রও পাওয়া গিয়েছে। যা দেখে পুলিশের ধারণা তান্ত্রিক রীতি পালন করতে গিয়েই এই কুকুর-হত্যা করা হয়েছে। পুলিশের দাবি ওই ফ্ল্যাটজুড়ে অনেক ধর্মীয় ছবি ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল, যা ইঙ্গিত দেয় যে- কোনও ধরণের 'তান্ত্রিক' রীতি পালন করা হয়েছিল।
এছাড়াও, পুর-কর্মীরা ওই ফ্ল্যাটের ঘরের ভেতর থেকে আরও দু'টি কুকুরকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। দেয়ালের সঙ্গে সেগুলি লিজ দিয়ে বাঁধা ছিল। অভিযোগকারী ডাঃ রুদ্রেশ কুমার বলেন, "কুকুর দু'টি বিএমপি হাসপাতালে চিকিৎসাধীন।"
মৃত ল্যাব্রাডরের ময়নাতদন্তে জানা গিয়েছে যে, এই হত্যা চার দিন আগে করা হয়েছিল।
পুলিশ মহাদেবপুরা থানায় পশু নিষ্ঠুরতা এবং সংশ্লিষ্ট ধারায় ত্রিপর্ণা পায়াকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই ভয়াবহ অপরাধটির নেপথ্যে তান্ত্রিক রীতি পালনই দায়ী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হবে অভিযুক্ত মলিলার মানসিক অবস্থাও।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পশ্চিমবঙ্গের বাসিন্দা।
এই ঘটনাটি শহরের পশু অধিকার এবং পোষ্য প্রাণীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। অনেক পশুপ্রেমী এবং তাদের সংগঠন সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ প্রকাশ উগরে দিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?