শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ‌kolkata: সাইবার সচেতনতায় কলকাতায় ঘুরবে বাস

Pallabi Ghosh | ০৩ জানুয়ারী ২০২৪ ১৬ : ১৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় এবার সাইবার সচেতনতার জন্য কলকাতা পুলিশের বাস প্রচারাভিযান চালাবে। মূলত পড়ুয়াদের সচেতন করতেই এই উদ্যোগ। আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত এই বাসটি মঙ্গলবার আনা হল লালবাজারে। এই বাসেই পড়ুয়ারা সাইবার সচেতনতা সম্পর্কে ক্যুইজে অংশ নিতে পারবে। এই বাসে রয়েছে একটি বোর্ড। তাতে লেখা আছে সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কে খুব বেশি না জানানোই ভাল। প্রোফাইল সব সময় লক করে রাখতে। এবং অচেনা কাউকে বন্ধু হিসেবে না–‌করতে। কীভাবে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে হবে, সে সম্পর্কে তথ্য দেওয়া আছে। অনেকেই প্রতারকদের ফাঁদে পড়ে বিভিন্ন সমস্যায় ভোগেন। তাই, সেই সব সমস্যা থেকে মুক্তি পেতেই এই বাস প্রচারাভিযান চালাবে কলকাতাজুড়ে। বাসে লেখা রয়েছে, সাইবার জগৎ সম্পর্কে সচেতন হোন। সেখানে বলা আছে, ভুয়ো মেসেজে অফার, ছাড় ইত্যাদির ফাঁদে পড়ে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা খোয়া যায়। সেগুলি থেকে সতর্ক হবেন। পাবলিক ওয়াইফাই ব্যবহার করায় সতর্ক থাকতে হবে। কারণ, সেখানেও প্রতারকরা ফাঁদ পেতে আছে। ওটিপি, পিন, পাসওয়ার্ড শেয়ার করলে বিপদ হবে। তাই এগুলি করবেন না। এই বাসটির নাম দেওয়া হয়েছে সাই–‌বাজ। কলকাতা পুলিশের এক কর্তা জানান, শুধু পড়ুয়ারাই নন, সব বয়সীরাই সতর্ক হতে পারবেন। বলা হচ্ছে, বিভিন্ন সংস্থাকে তাদের অফিসিয়াল ই–‌মেল ব্যবহার করার সময় সতর্ক থাকার কথা। কারণ, প্রতারকরা একইরকম দেখতে ই–‌মেল আইডি তৈরি করে আপনার কাছে পাঠিয়ে প্রতারণা করবে। সংশ্লিষ্ট সংস্থার পদস্থ কর্তাদের নাম ব্যবহার করে ই–‌মেল আইডি তৈরি করে প্রতারণা করবে। এই সমস্তই জানানো হবে ওই সাইবার ‌বাসে। আগামী সপ্তাহেই এটির উদ্বোধন হওয়ার কথা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া