শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৮ জুন ২০২৫ ১৫ : ১৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতের র-এর পরবর্তী চিফ কে হবেন তা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। শনিবারই নতুন র-চিফের নাম ঘোষণা করলেন তারা। এই দায়িত্ব দেওয়া হল সিনিয়র আইপিএস অফিসার পরাগ জৈনকে। তিনি এবার থেকে র-এর দায়িত্ব সামলাবেন। ভারতের গোয়েন্দা বিভাগের এই বিশেষ দায়িত্ব এবার তুলে দেওয়া হল পরাগ জৈনকে।
পরাগ জৈন ১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডার ছিলেন। তিনি ১ জুলাই থেকে টাকা দুবছর এই নতুন দায়িত্ব সামলাবেন। তার আগে এই দায়িত্ব ছিল রবি সিনহার। তবে ৩০ জুন তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফলে নতুন র-চিফের নাম ঘোষণা করে দিল নরেন্দ্র মোদি সরকার।
অপারেশন সিঁদুর চলার সময় পরাগ জৈন বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিলেন। তার বুদ্ধি এবং টার্গেটে সঠিকভাবে আঘাত করার পরিকল্পনা সফল হয়েছিল অপারেশন সিঁদুরে। পাকিস্তানের মাটি থেকে শুরু করে পাক অধিকৃত কাশ্মীরে তার দেখানো পথেই পাকিস্তানকে নাস্তানাবুদ করে ভারতীয় সেনা।
জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়েও বিস্তারিত অভিজ্ঞতা রয়েছে পরাগ জৈনের। এর আগে তিনি পাঞ্জাব পুলিশের ডিজিপি-র দায়িত্ব যোগ্যতার সঙ্গে পালন করেছিলেন। তবে এবার সেখান থেকে উঠে এসে তার ওপর আরও বড় দায়িত্ব দিল কেন্দ্রীয় সরকার। দেশের নিরাপত্তা নিয়ে কোনও ধরণের আপোষ করা হবে না। সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই পথেই নেওয়া হল পদক্ষেপ।
শনিবারই ক্যাবিনেট পরাগ জৈনের নাম পাস করেছে। রবি সিনহার পর তিনিও নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন বলেই মনে করছেন কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনীর প্রধানরা।
অপারেশন সিঁদুরে সাফল্যের পর দেশের প্রতিরক্ষা বাজেটে আরও বাড়তি জোর দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। অস্ত্র, গোলাবারুদ এবং প্রযুক্তি কেনার দিকেই এই অতিরিক্ত খরচের দৃষ্টি থাকবে। সূত্রের দাবি, কেন্দ্রীয় সরকার ৫০,০০০ কোটি টাকার একটি অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব দিয়েছে, যা শীতকালীন অধিবেশনে সংসদের অনুমোদন পেতে পারে।
এই অতিরিক্ত বরাদ্দের ফলে সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয় চাহিদা, অত্যাবশ্যকীয় সামরিক সরঞ্জাম কেনা এবং গবেষণা ও উন্নয়নের কাজেও বরাদ্দ হতে পারে।
চলতি অর্থবছরে কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষার জন্য রেকর্ড ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৯.৫৩% বেশি। ২০১৪-১৫ সালে যেখানে প্রতিরক্ষা বাজেট ছিল ২.২৯ লক্ষ কোটি টাকা, সেখানে ২০২৪-২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬.৮১ লক্ষ কোটিতে। দেশের মোট বাজেটের ১৩.৪৫% এখন প্রতিরক্ষার জন্য নির্ধারিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?