শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | আমিষ-নিরামিষ পদ নয়, রুটি খেলেও মিটবে শরীরে প্রোটিনের ঘাটতি! শুধু বানানোর সময় মিশিয়ে নিন এই কটি জিনিস

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ জুন ২০২৫ ১৫ : ১৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ ভারতীয়দের খাদ্যভাসের অন্যতম প্রধান খাবার হল রুটি। ব্রেকফাস্ট থেকে ডিনার, সব খাবারেই অনেকে রুটি খেতে পছন্দ করেন। আজকাল অবশ্য স্বাস্থ্যসচেতন মানুষেরা রোজের ডায়েট থেকে কার্বোহাইড্রেট সমৃদ্ধ ভাত-রুটি বাদ দেওয়ার সুযোগ খোঁজেন। বদলে বেশি খান প্রোটিন সমৃদ্ধ খাবার। আসলে সুস্থতার জন্য প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু জানেন কি রুটি খেয়েও শরীরে প্রোটিনের খাটতি মেটাতে পারেন। যার জন্য শুধু বানানোর সময়ে মেশাতে হবে কয়েকটি জিনিস। জেনে নিন কীভাবে প্রোটিন সমৃদ্ধ রুটি বানাবেন- 

* আপনার রোজকার গমের আটার সঙ্গে ২-৩ টেবিল চামচ বেসন মিশিয়ে নিন। বেসন উদ্ভিদভিত্তিক প্রোটিন সমৃদ্ধ যা রুটিতে কিছুটা বাদামের স্বাদ এনে দেবে। প্রতি ১০০ গ্রাম বেসনে ২২ গ্রাম প্রোটিন থাকে এবং এর গ্লাইসেমিক সূচক কম হয়। এতে দ্রবণীয় ফাইবার বেশি থাকে যা খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে।

* প্রোটিন এবং ফাইবারের পরিমাণ বাড়ানোর জন্য নিয়মিত আটায় ছাতু যোগ করতে পারেন। নরম, প্রোটিনসমৃদ্ধ রুটি তৈরির জন্য ২ ভাগ গমের আটা এবং ১ ভাগ ছাতু মেশাতে হবে। প্রতি ১০০ গ্রাম ছাতুতে প্রায় ২০-২২ গ্রাম প্রোটিন থাকে এবং এটি ফাইবার, আয়রন এবং ম্যাগনেশিয়ামের খুব ভাল উৎস। 

* রুটিতে প্রোটিনের পরিমাণ বাড়ানোর জন্য অল্প পরিমাণে সয়া আটা বা গুঁড়ো সয়া দানা মিশিয়ে খেতে পারেন। প্রতি ১০০ গ্রাম সয়া দানায় প্রায় ৫২ গ্রাম প্রোটিন থাকে এবং এটি ডায়েটারি ফাইবার, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের ভরপুর। 


* রোজ সাধারণ রুটি খেতে খেতে একঘেয়েমি এলে মশলা ও ভেষজ দিয়ে পনির বা টফুর স্টাফড রুটি তৈরি করতে পারে। এটি যেমন খেতে সুস্বাদু, তেমনই দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে। প্রতি ১০০ গ্রাম পনিরে ১৮ গ্রাম প্রোটিন থাকে। অন্যদিকে, ৮-১০ গ্রাম প্রোটিন থাকে একই পরিমাণ টফুতে।


* সুস্বাস্থ্যের জন্য ফ্ল্যাক্স সিড, চিয়া বীজ, এমনকী সূর্যমুখী বীজও আটার সঙ্গে মিশিয়ে রুটি বানানোর পরামর্শ দেওয়া হয়। এই ধরনের উপাদানে উদ্ভিজ্জ প্রোটিন রয়েছে এবং ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ। প্রতি ১০০ গ্রাম চিয়া এবং ফ্ল্যাক্স সিডে যথাক্রমে ১৬.৫ গ্রাম এবং ১৮.৩ গ্রাম প্রোটিন থাকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া