মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৮ জুন ২০২৫ ১৪ : ৫০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ফের একবার নিজের কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করলেন তিনি একার হাতেই ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিয়েছেন। এই যুদ্ধ পরমাণু যুদ্ধ পর্যন্ত হতে পারত বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে দুই দুই দেশকেই তিনি এক অস্ত্র ঘায়েল করেছেন।
ট্রাম্পের দাবি তিনি দুই দেশকেই বলেছিলেন তাদের সঙ্গে আমেরিকার সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। তিনি সরাসরি দিল্লি এবং ইসলামাবাদের কর্তাদের জানিয়ে দিয়েছিলেন যদি এই যুদ্ধ বন্ধ না করা হয় তাহলে তিনি দুই দেশের সঙ্গেই সমস্ত ধরণের বাণিজ্যিক চুক্তি বন্ধ করবেন।
ট্রাম্প আরও বলেন, তিনি একটি অসাধারণ কাজ করেছেন। এটা একটি পরমাণু যুদ্ধ পর্যন্ত হতে পারত। এর থেকে ভাল কাজ একজন প্রেসিডেন্ট করতে পারেন না বলে ফের একবার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি সার্বিয়া এবং কসোভোর মধ্যে এমনই একটি পরিস্থিতি তৈরি করেছিল। সেখানেও একটি বিরাট যুদ্ধ হতে পারত। সেখানেও তিনি একই ধরণের বুদ্ধি প্রয়োগ করেছিলেন। একই নীতি কাজ করেছেন ভারত-পাকিস্তানের ক্ষেত্রেও।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বের অন্যতম বৃহত্তম দেশ হল ভারত। সেখানে আমেরিকার সঙ্গে তাদের বাণিজ্য আরও বাড়ানো হবে। যদিও বর্তমানে সেটি খানিকটা নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে আগামীদিনে ফের ভারতের সঙ্গে আমেরিকার এমন বাণিজ্য হবে যা দেখে অবাক হয়ে যাবে গোটি বিশ্ব।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাকিস্তানের নাম না করে, ফের অপারেশন সিঁদুর নিয়ে পাক সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর বুঝিয়ে দিয়েছে ভারত কি করতে পারে। অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর নীতি বিশ্বের কাছে স্পষ্ট করে তুলেছে।
প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ভারতে তৈরি অস্ত্রগুলি তাদের প্রভাব দেখিয়েছে। দেশ দেখিয়ে দিয়েছে ভারতবাসীর রক্ত ঝরানো সন্ত্রাসীদের জন্য কোনও জায়গা নিরাপদ নয়।
মোদি বলেন, গত ১১ বছরে তাঁর সরকার ভারতকে সামাজিক, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী করার জন্য কাজ করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এগিয়ে চলেছে। বিদেশের উপর নির্ভরতা কমেছে, দেশ আত্ম নির্ভর হয়ে উঠছে। ভারতীয় সেনাবাহিনী ২২ মিনিটের মধ্যে ভারতে তৈরি অস্ত্র দিয়ে শত্রুকে নতজানু করে দিয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি আত্মবিশ্বাসী যে ভবিষ্যতে ভারতে তৈরি অস্ত্র বিশ্বজুড়ে সমাদৃত হবে। প্রধানমন্ত্রী তাঁর সরকারের গৃহায়ন, পানীয় জল এবং স্বাস্থ্য বীমা সহ অন্যান্য ক্ষেত্রের কল্যাণমূলক প্রকল্পগুলির কথা উল্লেখ করে বলেন যে এগুলি সমাজের বঞ্চিত ও পিছিয়ে পড়া অংশগুলিকে ক্ষমতায়িত করেছে। গত ১১ বছরে আগের তুলনায় আরও বেশি সংখ্যক আইআইটি, আইআইএম এবং এইমস খোলা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?