শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | উত্তরাখণ্ডে টানা বৃষ্টির জেরে নামল ধস, বন্ধ কেদারনাথ যাত্রা 

Rajat Bose | ২৮ জুন ২০২৫ ১৪ : ২৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ টানা বৃষ্টি চলছে উত্তরাখণ্ডে। যার জেরে শনিবার ধস নামল সিরোবগাদে বদ্রীনাথ–ঋষিকেশ জাতীয় সড়কে। ওই পথেই যেতে হয় বদ্রীনাথ, কেদারনাথ, হেমকুণ্ড সাহিব। ধস নামার কারণে আটকে পড়েছেন পর্যটকরা। পথেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাঁরা। প্রশাসনের তরফে জেসিবি যন্ত্র আনা হয়েছে। সেগুলি নিয়ে রাস্তা থেকে ভগ্নস্তূপ সরানোর কাজ চলছে। তবে কেদারনাথগামী যাত্রীদের একাধিকবার সতর্কও করা হয়েছে।


প্রসঙ্গত, ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। ব্যাহত জনজীবন। শনিবার সকালে বদ্রীনাথ–ঋষিকেশ জাতীয় সড়কে ধস নামায় বন্ধ রয়েছে কেদারনাথ যাত্রা। বন্ধ সড়কের দুই প্রান্তে নিরাপত্তারক্ষী রাখা রয়েছে। কেউ যাতে ভেঙে পড়া সড়কে প্রবেশ না করেন, সে জন্য এই ব্যবস্থা। এখন দ্রুত ভগ্নস্তূপ সরানোর কাজ চলছে। তবে টানা বৃষ্টির জেরে কাজ ব্যাহত হচ্ছে। নতুন করে ধস নামছে জাতীয় সড়কের বেশ কিছু অংশে। 


ভয়াবহ বৃষ্টির কারণে শুক্রবারই সোনপ্রয়াগ–মানকাটিয়া সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। এই রাস্তা দিয়েই কেদারনাথ যাত্রা শুরু হয়। সুরক্ষার খাতিরে কেদারনাথ যাত্রীদের এখন রাখা হয়েছে সোনপ্রয়াগ, গৌরীকুণ্ডে। রুদ্রপ্রয়াগ পুলিশ জানিয়েছে, রাস্তা থেকে ধ্বংসস্তূপ সরানোর পরেই যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে সড়ক। পাশাপাশি পর্যটকদের সতর্কও করা হচ্ছে। এদিকে, বৃহস্পতিবার অলকানন্দা নদীতে বাস পড়ে গিয়েছিল। চার যাত্রীর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি নিখোঁজদের উদ্ধারের কাজ জারি রয়েছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া