সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ জুন ২০২৫ ১৩ : ০৪Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ প্রিয়জনকে হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না। জীবন হয়েতো থেমে থাকে না, কিন্তু কোথাও না কোথাও ছন্দপতন হয়ই। কাছের মানুষটিকে ছুঁতে না পারা কিংবা মনের কথা বলতে না পারার কষ্ট সারা জীবনই থেকে যায়। চিরতরে হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষদের ক্ষণিকের জন্য ফিরে পাওয়া যায় স্বপ্নে। কাছের মানুষদের স্বপ্ন কখনও আনন্দ দেয়, কখনও বিষাদ ডেকে আনে, কখনও বা ভয় ধরায়। কিন্তু কেন স্বপ্নে বার বার ফিরে আসেন মৃত মানুষেরা? এটি আসলে কীসের ইঙ্গিত? আসুন জেনে নেওয়া যাক বিজ্ঞানের ব্যাখ্যা।
সাধারণত মৃতদের স্বপ্নে দেখা দেওয়াকে মনোবিজ্ঞানীরা শোকের অংশ হিসেবে চিহ্নিত করেন। অন্যদিকে, আধ্যাত্মিকবাদীরা বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনাকে প্রকৃত দর্শন হিসাবে ব্যাখ্যা করেন। আর কিছু মানুষ এটিকে ‘অদ্ভুত’ বিষয় বলে মনে করেন। তবে কারণ যাই হোক না কেন, এই জাতীয় স্বপ্নের উপস্থিতি কখনই এক রকম অর্থ হয় না। এগুলো সহজাতভাবে প্রতীকী। বহু বছর ধরে এনিয়ে গবেষণা চলে আসছে। তাতে বেশ কিছু তথ্য উঠে এসেছে, যা হল-
• হঠাৎ প্রিয়জনকে হারালে বহুদিন সেই মানসিক আঘাত থেকে যায়। কঠিন সত্য মেনে নিতে পারেন না অনেকেই। হাজার চেষ্টা করেও যন্ত্রণা থেকে মুক্তি মেলে না। সারা দিন মৃত প্রিয়জনের ভাবনার কারণেই স্বপ্নেও প্রভাব পড়ে।
• মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে অনেক সময় বাস্তব থেকে তাঁকে আলাদা করা যায়। মনে হয় যেন, এই তো কাছের মানুষটির সঙ্গে কথা বললাম, স্পর্শ করলাম। আর এই ধরনের স্বপ্নকে প্রিয়জনকে হারানোর যন্ত্রণা থেকে সেরে ওঠার ইঙ্গিতবাহী বার্তা বলে বলে করেন মনোবিদরা।
• অনেকের মনে মৃত্যু নিয়ে ভয় রয়েছে। ঠিক কতদিন বাঁচবেন, তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন থাকেন। বিশেষ করে প্রিয়জনের মৃত্যু হলে এই অনুভূতি বেশি কাজ করে। যার ফলে এই ধরনের মানুষেরা স্বপ্নে মৃতদের বার বার দেখতে পান।
• সকলের কাছে প্রিয়জনকে হারানোর যন্ত্রণা এক রকম হয় না। কেউ নিজেকে দ্রুত সামলে নিতে পারেন, কারওর জীবনে দীর্ঘদিন গভীরভাবে প্রভাব ফেলে, কেউ অবার মুখে প্রকাশ না করলেও মনের মধ্যে দুমড়ে মুচড়ে যান। প্রিয়জন চলে গেলেও, তাঁর সঙ্গে নিজেকে জুড়ে রাখতে চান। বিজ্ঞান বলছে. স্বপ্নে প্রিয়জনকে দেখা সেই যন্ত্রণারই বহিঃপ্রকাশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?