সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | আজ বিপত্তারিণী পুজোর প্রথম দিন, দেবীর আশীর্বাদ পেতে ভুলেও করবেন না এই কাজ! লন্ডভন্ড হবে সংসার

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ জুন ২০২৫ ১০ : ৫৯Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথের মধ্যে মঙ্গলবার বা শনিবার বিপত্তারিণী পুজো করা হয়। আজ শনিবার প্রথম বিপত্তারিণীর পুজো। দ্বিতীয় পুজো হবে আগামী মঙ্গলবার। শাস্ত্র মতে, দেবী দুর্গার ১০৮টি রূপের একটি বিপত্তারিণী। ভক্তদের কাছে দুর্গা কখনও জগদ্ধাত্রী, কখনও কালী। তিনিই আবার দেবী বিপত্তারিণী। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, দেবী বিপত্তারিণী সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। শ্রদ্ধা-ভক্তিভরে বিপত্তারিণীর পুজো করলে সমস্ত সংকট কাটানো যায় বলে প্রচলিত বিশ্বাস। এই পুজোয় সব কিছুই ১৩টি করে দেবীকে নিবেদন করার রীতি রয়েছে। ব্রতপালনের সময় উপচার হিসাবে ১৩টি ফল, ফুল, ১৩টি গিট দেওয়া লাল সুতো এবং দূর্বা থাকা বাধ্যতামূলক। 

বিপত্তারিণী পুজোয় কী কী করা উচিত নয়

•    বিপত্তারিণী পুজোর দিনে চাল, গম খাওয়া উচিত নয়। সঙ্গে মদ্যপান, আমিষ খাওয়া থেকেও দূরে থাকুন। 
•    পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে বিপত্তারিণী পুজো করা হয়। অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করলে পরিবারের সুখ-শান্তি বিঘ্নিত হয়।
•    কথিত রয়েছে, পুজোয় বসার পর থেকে তা সম্পন্ন হওয়া পর্যন্ত কারও সঙ্গে কথা বলতে নেই, নচেৎ দেবী অসন্তুষ্ট হন। এর ফলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।
•    পুজোর দিনে কাউকে অপমান করা উচিত নয়, বিশেষ করে মহিলাদের সম্পর্কে কুরুচিকর কথা বলতে নেই। 
•    বিপত্তারিণী পুজোর দিন টাকার লেনদেন এড়িয়ে চলুন। মনে করা হয়, এদিনে ধার দেওয়া টাকা ফিরে পাওয়া যায় না।
•    শাস্ত্র মতে বিপত্তারিণী পুজোর দিনে কাউকে চিনি দিতে নেই। এতে পরিবারের অর্থাভাব, অশান্তি দেখা দিতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া