বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৭ জুন ২০২৫ ১৭ : ৫১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কলকাতার বেসরকারি কলেজে ধর্ষণের ঘটনায় এবার মুখ খুলল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন শশী পাঁজা, কুনাল ঘোষ এবং তৃণাঙ্কুর ভট্টাটার্য। এদিন মন্ত্রী শশী পাঁজা পরিষ্কার জানান, ‘কসবা কাণ্ডে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে। ধর্ষণ নিয়ে কোনও রাজনীতি হয় না। তাঁকে ন্যায়বিচার দিতে হবে। আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি’। এদিন অপরাজিত বিলের প্রসঙ্গও উঠে আসে শশী পাঁজার বক্তব্যে। তিনি জানান, ‘আমরা এই ধরনের ঘটনায় দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার জন্য অপরাজিতা বিল পাশ করিয়েছি। আবেদন জানাচ্ছি, যাতে এই বিল আইনে পরিণত করা হয়। আমরা ধর্ষণের ঘটনা নিয়ে আপোস করি না। কারা করেন সবাই জানে। আমরা অত্যন্ত মর্মাহত’।
তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের মতে, অনেকেই এই ঘটনায় তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমি বলছি এই ঘটনার কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া দরকার। কিন্তু অনেকের এখন লক্ষ্য দলকে কালিমালিপ্ত করা। তাঁদের লক্ষ্য এই ব্যাধিকে সমাজ থেকে সরানো নয়’। তবে মূল অভিযুক্ত যে তৃণমূল ছাত্র পরিষদ করত সে বিষয়ে নিশ্চিত করেছেন তৃণাঙ্কুর। এই ঘটনায় বিজেপি, সিপিএমকে একহাত নিয়েছে তৃণমূল কংগ্রেস। ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তের সঙ্গে অভিষেক ব্যানার্জি, তৃণাঙ্কুর ভট্টাচার্যের ছবি নিয়ে একাধিক পোস্ট করেছে বিরোধী দলগুলি।
তৃণমূলের তরফে বলা হয়, ‘বিজেপি অনেক বড় বড় কথা বলছে। স্বয়ং রাজ্যপালের নামে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। বিজেপি কোথায় ছিল তখন? মোদির সঙ্গেও অনেকের ছবি দেখা গিয়েছে। আমরাও সেই ছবি নিয়ে প্রশ্ন তুলতে পারি’। উল্লেখ্য, দক্ষিণ কলকাতার এক বেসরকারি ল’কলেজের মধ্যেই তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। অভিযোগকারিণীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী জানিয়েছেন, ২৫ জুন সন্ধে সাড়ে সাতটা থেকে আটটা পঞ্চাশের মধ্যবর্তী সময়কালে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তকে ২৬ জুন গ্রেপ্তার করা হয়েছে, তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে অপর অভিযুক্তকে ২৭ জুন গ্রেপ্তার করা হয় তার বাড়ি থেকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?