শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৭ জুন ২০২৫ ১৭ : ৩৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বম্বে হাইকোর্ট, একটি অন্তর্বর্তীকালীন আদেশে, শহরের একটি আইভিএফ কেন্দ্রকে মৃত ব্যক্তির ফ্রোজেন বীর্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে। মৃতের মা, পরিবার বৃদ্ধির ধারা বজায় রাখার জন্য ছেলের ফ্রোজেন বীর্য ব্যবহার করতে আগ্রহী। এই সংক্রান্ত একটি আবেদনের শুনানি সমাপ্ত হওয়ার আগে তাই বিষয়টিতে হস্তক্ষেপ করল উচ্চ-আদালত।
মৃত্যুর পরে তাঁর সংরক্ষিত শুক্রাণু ফেলে দেওয়ার জন্য ব্যক্তিটি আগেই সম্মতি ফর্মে আবেদন করেছিলেন। যার ফলে আইভিএফ কেন্দ্র ওই ব্যক্তির মৃত্যুর পর তাঁর পরোজেন বীর্য অন্যকে দিতে অস্বীকার করে। ব্যক্তিটি ক্যান্সারের চিকিৎসা কেমোথেরাপির সময় নিজের বীর্য ফ্রোজেন করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
বিচারপতি মনীশ পিতলের বেঞ্চ ২৫ জুন উল্লেখ করেছে যে, আবেদনের শুনানি সমাপ্ত না হওয়া আগেই মৃত ব্যক্তির ফ্রোজেন বীর্য ফেলে দেওয়া হলে তা অকার্যকর হয়ে যাবে। এই মামলার ফের শুনানি হবে আগামী ৩০ জুলাই।
আদালত নির্দেশ অনুসারে, "এটি অন্তর্বর্তীকালীন নির্দেশ, আইভিএফ কেন্দ্রকে আবেদন বিচারাধীন থাকাকালীন মৃত ব্যক্তির ফ্রোজেন বীর্য নিরাপদে সংরক্ষণ করতে হবে।"
বেঞ্চ উল্লেখ করেছে যে, আবেদনটি ২০২১ সালের সহকারী প্রজনন প্রযুক্তি (নিয়ন্ত্রণ) আইনের বিধান অনুসারে মৃত্যুর পরে একজন ব্যক্তির বীর্য কীভাবে সংরক্ষণ করা হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে।
আদালত উল্লেখ করেছে যে, বর্তমান মামলায়- চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর মৃত্যুর সময় ওই ব্যক্তি অবিবাহিত ছিলেন।
মহিলা নিজের আবেদনে যুক্তি দিয়েছেন যে তাঁর ছেলে, পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ না করেই, ফ্রোজেন বীর্য ফেলে দেওয়ার সম্মতিপত্রে সাক্ষর করেছিল। এরপর ছেলের মৃত্যুর হয়। তার পরে মৃতের মা মুম্বই-ভিত্তিক আইভিএফ সেন্টারের কাছে ভবিষ্যতের পদক্ষেপের জন্য নমুনাটি গুজরাট-ভিত্তিক আইভিএফ কেন্দ্রে স্থানান্তর করার অনুমতি চেয়েছিলেন।
তবে, মুম্বইয়ের আইভিএফ কেন্দ্রটি সেই অনুমতির আবেদন প্রত্যাখ্যান করে এবং মৃতের মা-কে নতুন আইনের অধীনে আদালতের অনুমোদন নিতে বলে। এই আইন মোতাবেক, সহায়ক প্রজনন প্রযুক্তি (এআরটি) ক্লিনিকগুলিকে নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করার লক্ষ্যে কাজ করে। আইনটির লক্ষ্য নীতিগত অনুশীলন নিশ্চিত করা, অপব্যবহার রোধ করা এবং এআরটি পরিষেবা গ্রহণকারী ব্যক্তিদের অধিকার রক্ষা করা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?