শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৭ জুন ২০২৫ ১৪ : ২৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে বিখ্যাত ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন। সচিব—জি, বিনোদ, প্রধান-জি, রিঙ্কি চরিত্রগুলিকে ঘিরে বিভিন্ন পোস্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে আরও একটি পোস্ট রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক ব্যক্তি সম্প্রতি গিয়েছিলেন পঞ্চায়েত ওয়েব সিরিজের শুটিং লোকেশনে। সেই জায়গার বিভিন্ন ছবি তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কৌতুহল বেড়েছে নেটিজেনদের মধ্যে। সাধারণ মানুষ ‘ফুলেরা’ গ্রামকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছেন। পঞ্চায়েত অফিস, ট্যাঙ্কি, সেই রাস্তা, শিবমন্দির সবকিছু নিয়েই পঞ্চায়েত জায়গা করে নিয়েছে মানুষের মনে।
তার মধ্যেই এই লোকেশনের কথা জানতে পেরেই অনেকেই পরিকল্পনা করছেন ঘুরে আসার। ওয়েব সিরিজে দেখানো হয়েছে যে ফুলেরা উত্তরপ্রদেশে অবস্থিত। কিন্তু বাস্তবের শুটিং লোকেশন আদৌ উত্তরপ্রদেশ নয়। বাস্তবের ‘ফুলেরা’ হল মধ্যপ্রদেশের সেহোর জেলার মাহোদিয়া গ্রাম। ইন্দোর থেকে এই গ্রামটি গাড়িতে প্রায় সাড়ি তিন ঘণ্টার রাস্তা। দূরত্ব প্রায় ১৫৪ কিলোমিটার। শুভেন্দু নামে এক ব্যক্তি তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। মজার বিষয় হল, তিনি আদৌ ওয়েব সিরিজই দেখেন না। তিনিই মজার ছলে মাহোদিয়া গ্রামে পৌঁছে নানা জায়গার ছবি তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যা রীতিমত ভাইরাল হয়ে ওঠে।
The Panchayat Office
— Shubhendu (@BBTheorist) June 26, 2025
—
Sachiv ji has left the office (and village) after scoring 97 percentile in CAT.
3/9 pic.twitter.com/3kI410pXjv
পোস্ট করা একাধিক ছবির মধ্যে রয়েছে ‘গ্রাম পঞ্চায়েত মাহোদিয়া’ লেখা আসল পঞ্চায়েত অফিস। সেই বিখ্যাত রাস্তা, যা দেখে অনেকে মন্তব্য করেন এই রাস্তা ভোটে জিততে সাহায্য করে। গ্রামের মন্দির, লাইব্রেরি, ট্যাঙ্কি এবং সেই বিখ্যাত প্রধানজির বাড়িও দেখা গিয়েছে পোস্টে। রয়েছে স্থানীয় হাসপাতালের ছবিও। এর ক্যাপশনে শুভেন্দু লিখেছেন, ‘দ্য ব্যাটল অফ ফুলেরা ওয়াজ ফট হেয়ার’। একটি ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই রাস্তাই মানুষকে জেতাতে বা হারাতে পারে নির্বাচনে। আশাকরি নতুন বিধায়ক রাস্তা বানানোর টাকা বরাদ্দ করবেন’। শুভেন্দুর মজার ও বুদ্ধিদীপ্ত পোস্ট ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি ভিউ পেয়েছে এবং হাজার হাজার মন্তব্যে ভরে উঠেছে। দর্শকদের একাংশ মাহোদিয়াকে এখন পঞ্চায়েত-প্রেমীদের জন্য ‘ট্যুরিস্ট হটস্পট’ বলেই মানছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?