সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রথের মেলায় ভিড় জমেছে! শহর থেকে শহরতলি, রথযাত্রায় কোন কোন মেলায় ঘুরতে যাবেন?

Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ জুন ২০২৫ ১৪ : ২৮Soma Majumder

বকুলতলা থেকে বটতলা... আজ ভিড় জমবেই সর্বত্র। মেলা বসেছে যে! রথের মেলা। আমি, তুমি, সে— আজ সবারই মন চাইবে দেখতে যেতে। সেই ছোট্টবেলার মতো। বিশাল কাঠের রথের সাজগোজ দেখে চোখ ধাঁধিয়ে যাওয়া, তার রশিতে টুক করে একটু হাত ছোঁয়ানো, বৃষ্টিভেজা নাগরদোলার ঘুরপাক, বাহারি পুতুল, পাঁপড়ভাজা, জিলিপি— বড়দের হাত ধরে, ছাতা মাথায় রথের মেলায় টইটইয়ের স্মৃতি নেহাত কম নাকি!  

ব্যস্তসমস্ত, ট্রাফিকে ধস্ত কলকাতার বুক থেকে একটু একটু করে মুছে যাচ্ছে মেলার মজা। যদি বা থাকে, তা-ও আড়েবহরে কম, কিংবা দিনে। আনন্দেও। তবু তার মধ্যে গুটিকয়েক মেলার আকর্ষণ আজও অটুট। রথের মেলা নিঃসন্দেহে সেই তালিকায়। কলকাতা পেরিয়ে শহরতলি, তা পেরিয়ে জেলার দিকে এগোলে অবশ্য এখনও তার রমরমা অনেকটাই।

বৃষ্টি হোক বা না হোক, রথের মেলার মজায় মাতবেন নাকি? কলকাতা থেকে শহরতলির কিছু জনপ্রিয় মেলার হদিশ জেনে নিন আগেভাগে।

  • ব্রিগেড প্যারেড গ্রাউন্ড – মহা ধুমধাম, জাঁকজমকে শোভাযাত্রার পরে কলকাতা ইস্কনের বিশাল রথ রাখা হয় এখানেই।  ময়দানে তাকে ঘিরে জমজমাট মেলা থাকবে উল্টোরথ পর্যন্ত। ইস্কনের তরফে থাকবে ভোগপ্রসাদ বিতরণের আয়োজনও।
  • সল্টলেক-করুণাময়ী – পনেরো দিন টানা মেলা চলবে করুণাময়ীর সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে। রথের মেলা নিজস্ব আকর্ষণ তো থাকছেই, সঙ্গে হরেক রকম স্টলে দেদার কেনাকাটার সুযোগ। রোজই থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও।
  • বাগবাজার – উত্তর কলকাতার সবচেয়ে জনপ্রিয় রথের মেলার ঠিকানা বাগবাজার ময়দানে। খাওয়াদাওয়া থেকে সাজগোজ, নাগরদোলা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সবই থাকে তার ভাঁড়ারে।  
  • রুবি মোড়ের কাছে – রুবি হাসপাতাল মোড়ের কাছে এই মেলা চলে প্রায় এক মাসের কাছাকাছি। নানা ধরনের দোকানে বিকিকিনিতে সরগরম হয়ে থাকে গোটা এলাকা।
  • কসবা রথতলা মিনিবাস স্ট্যান্ড – এখানে মেলা চলে দিন পনেরো। পাঁপড়ভাজা, জিলিপি, কটকটি, খেলনা-সহ হরেক মজার টানে আট থেকে আশি দলে দলে যোগ দেয় প্রতি বছরই।
  • চেতলা – আগে জমাটি রথের মেলা বসত রাসবিহারীর মোড়ে। ভিড়, জ্যাম এড়াতে তা সরে এসেছে চেতলা ব্রিজের নীচে। চলে প্রায় ১৫ দিন।
  • নাকতলার রথতলা – গীতাঞ্জলি মেট্রো থেকে বেরিয়ে বড় রাস্তার দু’ধারে বসা এই মেলা বহু বছরের পুরনো। তবে এখন শুধু রথ আর উল্টো রথের দিনেই বসে মেলা। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ সারি সারি দোকানে নানা রকম গাছের বিকিকিনি।
  • টালিগঞ্জের কবরডাঙা- এখানে মেলার আয়োজন আজও জমজমাট। চলে টানা দিন পনেরো।  
  • ঠাকুরপুকুর বাজারের কাছে – এখানেও মেলা চলে দিন পনেরো। খাবার, পোশাক, গয়নাগাঁটি, নাগরদোলার আকর্ষণে ভিড় জমে যথারীতি।
  • চিড়িয়া মোড় – বিটি রোডের উপরে চিড়িয়া মোড়ের কাছে রাস্তার দুই ধারে সারি সারি দোকান সাজিয়ে মেলা বসে। তবে শুধুমাত্র রথের দিনেই তার আয়োজন।
  • নাগেরবাজার – নাগেরবাজার মোড় থেকে যশোর রোডের দু’পাশে বসে এক দিনের রথের মেলা।
  • এয়ারপোর্ট ১ নং গেট – দমদমের গোরাবাজার থেকে রথ টানার পরে এখানে জমজমাট মেলা চলে বেশ কয়েকদিন।
  • মহাজাতি নগর, বিরাটি – এখানে আজও মহা ধুমধামে মেলা হয়। নাগরদোলা, খাওয়াদাওয়া, কেনাকাটা— বাদ থাকে না কিছুই।
  • হরিনাভি – রাজপুরের কাছে হরিনাভিতে জাঁকজমক করেই মেলা হয় আজও। বহু পুরনো এই মেলায় প্রতি বছরই থাকে যাবতীয় আনন্দের উপকরণ।

এবার অবশ্য জেলার মেলার আকর্ষণ ঢের বেশি! দিঘার নতুন জগন্নাথ মন্দিরে এবছরই প্রথম রথযাত্রা। সূচনা করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকছে জমজমাট মেলার আয়োজন। সব রকমের স্টলে কেনাকাটার হরেক পসরা, নাগরদোলা, পেটপুজো, সবই আছে তালিকায়।

জেলার আর এক ঐতিহ্যবাহী রথযাত্রা হয় মহিষাদল রাজবাড়ির আয়োজনে। ছশো বছর পার করে ফেলা এই মাহেশের রথ দেখতে আজও ভিড় জমান অসংখ্য মানুষ। মহা আড়ম্বরে রথযাত্রার পরে মেলার আকর্ষণও থাকে জমাটি।

হুগলির গুপ্তিপাড়াতেও রথের মেলা বসে বহু বছর ধরে। স্থানীয় মানুষের পাশাপাশি ট্রেনে, বাসে এসে মানুষ ঘুরে যান এই মেলায়।

বালুরঘাটের চট্টোপাধ্যায় পরিবারের আয়োজনে রথের মেলার ইতিহাসও দীর্ঘ বছরের। সময়ের হাত ধরে এখন তা আড়েবহরে অনেকটাই ছোট। তবু মানুষ ভিড় জমান তার সেকেলে গন্ধের টানে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া