সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অণ্ডকোষে লাথি মেরে স্বামীকে খুন! স্ত্রী গ্রেপ্তার

SG | ২৭ জুন ২০২৫ ১৬ : ৫৩Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: বিহারের ভাগলপুর জেলার এক গ্রামে স্ত্রীর লাথির আঘাতে স্বামী নিহত হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে ঘটা এই ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে রবিবার গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম শামসুল আনসারি (২৬)। তিনি ভাগলপুর জেলার নাথনগর থানার অন্তর্গত কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত স্ত্রী রুখসানা খাতুন (২০) পাশের শাহপুর গ্রামের মেয়ে।

স্থানীয়দের বর্ণনায় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন বছর আগে শামসুল ও রুখসানার বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবন শান্তিপূর্ণ ছিল না। প্রায়ই ছোটখাটো ঝগড়া হতো। তাঁদের ঘরে আছিয়া নামে ১৫ মাসের একটি কন্যাসন্তান রয়েছে। গত ১৮ জুন রাতে শামসুল স্ত্রী ও সন্তানকে দেখতে শ্বশুরবাড়ি যান। সেদিন রাতে তাঁদের মধ্যে ফের বচসা বাঁধে। পুলিশ জানিয়েছে, তুমুল বিবাদের একপর্যায়ে রুখসানা স্বামীর অণ্ডকোষে সজোরে লাথি মারেন। ঘটনাস্থলেই শামসুল অচেতন হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

পরদিন সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভাগলপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। নাথনগর থানার ওসি রাজীব রঞ্জন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রুখসানা খাতুন স্বামীর মৃত্যুতে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন। তাঁর দাবি, শামসুল নেশাগ্রস্ত অবস্থায় এসে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করছিলেন, আত্মরক্ষার চেষ্টাতেই এই ঘটনা ঘটেছে।”

রুখসানা খাতুনের আবেদনের ভিত্তিতে তাঁর সঙ্গে আদালতে পাঠানো হয়েছে তাঁদের ১৫ মাসের দুগ্ধপোষ্য শিশুকন্যাকেও। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ ভারতীয় দণ্ডবিধির উপযুক্ত ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া