সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bizarre: Man sends dating request to more than two lakh people denied by all

লাইফস্টাইল | “অভাগা যেদিকে চায়…” দুই লক্ষ নারীকে প্রেম প্রস্তাব! সাড়া দিলেন না একজনও, কাতর যুবক শেষমেশ যা করলেন…

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৭ জুন ২০২৫ ১৩ : ৫৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ‘অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়’ মুকুন্দরামের প্রাচীন এই প্রবাদ যে কতখানি সত্য তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বছর ছাব্বিশের এক যুবক। বেশি কিছু নয়, কেবল একজন ভাল মনের মানুষের সঙ্গে ডেটে যেতে চান এটুকুই আশা ছিল তাঁর। কিন্তু পাঁচ বছর ধরে চেষ্টা করার পরেও পূর্ণ হল না সেই আশা। অবশেষে আশাহত হয়ে নিজের দুঃখের কথা নিজেই সমাজমাধ্যমে লিখেছেন এই যুবক।

নেটমাধ্যম রেডিটে ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর নাম হেডেন। গত পাঁচ বছর ধরে ডেটিং অ্যাপ টিন্ডারে মনের মতো একজন সঙ্গী খোঁজার চেষ্টা করছেন তিনি। সঙ্গী খুঁজতে গিয়ে মোট ২০২০৪৫৯ জনকে পছন্দ করেছেন তিনি। অর্থাৎ দুই লক্ষের বেশি নারীকে ডেটের প্রস্তাব দিয়েছেন হেডেন। কিন্তু তাঁর প্রস্তাবে প্রাথমিক ভাবে সাড়া দিয়েছেন মাত্র ২০৫৩ জন। এঁদের মধ্যে ১২৬৯ জন অ্যাপে কথা বলেছিলেন তাঁর সঙ্গে। কিন্তু কেউই শেষ পর্যন্ত ডেটে যেতে রাজি হননি। শেষ পর্যন্ত একজন রাজি হলেও তিনিও শেষ মুহূর্তে বাতিল করে দেন পরিকল্পনা।

স্বাভাবিক ভাবেই বিষয়টিতে মানসিক ভাবে ভেঙে পড়েছেন যুবক। এমনকী সঙ্গী খুঁজে পেতে নতুন রাজ্যেও গিয়েছেন তিনি। কিন্তু কোনও ভাবেই শিকে ছেঁড়েনি তাঁর। রেডিটে এই পোস্ট ভাইরাল হওয়ার পর অনেকেই সমবেদনা জানিয়েছেন তাঁকে। এক নেটিজেনের পরামর্শ, “ভেঙে পড়বেন না ভায়া, বরং নতুন করে শুরু করুন। এই প্রোফাইলটি ডিলিট করে নতুন প্রোফাইল খুলুন। শুরু থেকে শুরু করলে অনেক সময় ভাল ফল মেলে।” কেউ আবার জানিয়েছেন বিষয়টি নিয়ে হীনম্মন্যতায় ভোগার দরকার নেই। সময় এলে ঠিকই মনের মানুষের সন্ধান পাবেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া