মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৬ জুন ২০২৫ ২১ : ৪৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আগামী ১৪ দিন ধরে তাঁরা যে বৈজ্ঞানিক কাজ করবেন তা নিয়ে তিনি অত্যন্ত উৎসাহী। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সফলভাবে ডকিং করার পর এমনটাই জানালেন ইন্ডিয়ান এয়ার ফোর্সের (IAF) গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। মহাকাশে অবস্থানের অনুভূতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘মাথা একটু হালকা লাগছে, তবে সেটা কোনও সমস্যার বিষয় নয়। তার চেয়ে অনেক বড় ব্যাপার হল, আমরা এখানে যা কাজ করব, তা ভারতের মহাকাশ অভিযানের পথে এক বড় পদক্ষেপ’। ড্রাগন স্পেসক্র্যাফ্টের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছনো এই চার মহাকাশচারীর মধ্যে শুভাংশু শুক্লা ছাড়াও রয়েছেন পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-উইসনিয়েভস্কি, হাঙ্গেরির তিবর কাপু এবং মার্কিন মহাকাশচারী পেগি হুইটসন। মহাকাশে পৌঁছনোর পর প্রথমবার পুরো দল একসঙ্গে সংবাদমাধ্যমের সামনে আসেন।
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, সদ্য পৌঁছানো চার মহাকাশচারী আনন্দের সঙ্গে একে অপরের সঙ্গে হাসিমুখে কথোপকথনে মেতে উঠেছেন এবং পানীয় উপভোগ করছেন। ভারতের পতাকা প্রসঙ্গে শুভাংশু বলেন, ‘আমি গর্বের সঙ্গে আমার কাঁধে তিরঙ্গা বহন করছি’। তাঁর এই উক্তি মুহূর্তের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। নেটিজেনরাও প্রশংসা করেছেন শুভাংশুর এবং আগামী দিনগুলির জন্য শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। ১৪ দিনের এই অভিযান আন্তর্জাতিক স্তরে ভারতের বৈজ্ঞানিক কৃতিত্বকে আরও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা ১ মিনিট নাগাদ শুভাংশুদের নিয়ে উড়ান দেয় স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’।
নাসার কেনেডি স্পেস সেন্টারের ৩৯এ লঞ্চ কমপ্লেক্স থেকে ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে ড্রাগনকে মহাকাশে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে মহাকাশ স্টেশনে পদার্পন করে ড্রাগন মহাকাশযান। নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযানে পাইলটের ভূমিকায় শুভাংশু। তিনিই মহাকাশযানটি পরিচালনা করেছেন। বায়ুসেনার ক্যাপ্টেন হওয়ায় এর আগে এএন-৩২, জাগুয়ার, হক, মিগ-২১, সু-৩০-সহ নানা ধরনের যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে শুভাংশুর। কিন্তু মহাকাশযান এই প্রথম! এজন্য দীর্ঘ দিন ধরে স্পেসএক্স এবং ‘অ্যাক্সিয়ম স্পেস ইনকর্পোরেশন’-এর কাছে প্রশিক্ষণও নিতে হয়েছে তাঁকে। শুভাংশু দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে গেলেন। শুভাংশু প্রথম ভারতীয়, যিনি মহাকাশ স্টেশনে পদার্পন করলেন। ইতিহাস লিখলেন লখনউয়ের ছেলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?