শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৬ জুন ২০২৫ ২১ : ১০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ইরান এবং ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে সফলভাবে প্রায় ৪ হাজার ভারতীয় নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জানান, ভারতের অপারেশন সিন্ধু’-র মাধ্যমে ইরান থেকে ৩,৪২৬ জন ভারতীয় এবং ইজরায়েল থেকে ৮১৮ জন ভারতীয়কে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে।
রণধীর জয়সওয়াল বলেন, ‘গত ১৮ জুন থেকে অপারেশন সিন্ধু শুরু হয়েছে। ইরানে ভারতীয় সম্প্রদায়ের প্রায় ১০,০০০ এবং ইজরায়েলে প্রায় ৪০,০০০ নাগরিক রয়েছেন। ইরান থেকে এখনও পর্যন্ত ৩,৪২৬ ভারতীয় নাগরিক, ১১ জন ওসিআই কার্ডধারী, ৯ জন নেপালি এবং কিছু শ্রীলঙ্কার নাগরিককে উদ্ধার করা হয়েছে। এমনকি এক জন ইরানি নাগরিককেও উদ্ধার করা হয়েছে, যিনি এক ভারতীয় নাগরিকের স্বামী’।
তিনি আরও জানান, টমোট ১৪টি বিশেষ বিমানে এই উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। মাশহাদ (ইরান), ইয়েরেভান (আর্মেনিয়া) এবং আশগাবাত (তুর্কমেনিস্তান) থেকে এই বিমানগুলি চালানো হয়েছে’। তবে ইজরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। কারণ, সেখানে বিমান চলাচল বন্ধ থাকায় ভারতীয়দের জর্ডান ও মিশর হয়ে ফিরিয়ে আনা হয়েছে দেশে। মোট ৪টি বিমানে ৮১৮ জন ভারতীয়কে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
এদিন ভারত সরকার এই উদ্ধার অভিযানে সহায়তার জন্য মিশর, জর্ডান ও ইজরায়েল সরকারকে ধন্যবাদ জানিয়েছে। রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আর্মেনিয়া থেকে আরও একটি বিমান বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে পৌঁছেছে। এরপরেই ইরান থেকে প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করা সব ভারতীয় নাগরিক নিরাপদে দেশে ফিরে আসবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?