সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ জুন ২০২৫ ১৯ : ৩৫Soma Majumder
স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছিল বহু বছর আগে। সন্তানকে একা হাতে মানুষ করতে করতে কেটে গিয়েছে অর্ধেক জীবন। মধ্য চল্লিশে এসে ভাল লাগল কাউকে। অনেক দিন বাদে মনে হল, এর সঙ্গেই কাটিয়ে দেওয়া যায় বাকি জীবন।
কিংবা আরেকজন। বিয়ের কয়েক বছরের মধ্যেই স্ত্রীকে হারিয়ে একা। একরত্তি মেয়ের মুখ চেয়ে আর দ্বিতীয় বিয়ে করেননি। পঞ্চান্ন ছুঁইছুঁই বয়সে এসে মনে হল, ক’দিন পরে মেয়েও চলে যাবে শ্বশুরবাড়ি। বাকি জীবনটা তবে একলা কাটবে কী করে? বহুদিনের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন। সে-ও রাজি।
ব্যস! রে রে করে তেড়ে এল সমাজ। চর্চা, সমালোচনা, হাসাহাসি, ট্রোল— বাদ গেল না কিছুই। মেনে নিতে পারল না নিজের সন্তানও। কথা বন্ধ, অশান্তি। যোগাযোগ বন্ধ করে দিল মেয়ে। অবসাদে ডুবে গেল ছেলে।
কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিল? দীর্ঘকাল একা কাটানোর পরে মধ্যবয়সে এসে কেউ জীবনসঙ্গী খুঁজে নিতে চাইলে এভাবে সমালোচনায় বিদ্ধ হতে হবে কেন? সত্যিই কি তার জেরে সন্তানের মানসিক ক্ষতি হয়ে যেতে পারে? উল্টো উদাহরণও তো রয়েছে সমাজে। যেখানে বড় হয়ে, প্রাপ্তবয়স্ক হয়ে নিজে দাঁড়িয়ে থেকে একলা মা বা বাবার বিয়ে দিয়েছে সন্তান। তা হলে প্রৌঢ়ত্বে এসে বিয়ে করার বিষয়টা কি সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে না? একটু সহজ হতে পারে না সন্তানের কাছে? বিষয়টা কিন্তু ভেবে দেখার।
সমস্যা কোথায়
ডিভোর্স বা জীবনসঙ্গীকে অকালে হারানোর পরে প্রৌঢ়ত্বে এসে মা কিংবা বাবা ফের বিয়ে করলে প্রাপ্তবয়স্ক সন্তানের কি তা মেনে নিতে সমস্যা হয়? মনোবিদ দেবাঞ্জন পানের মতে,“প্রৌঢ়ত্বে পৌঁছনোর পরে সঙ্গীহারা কোনও মানুষ নতুন জীবনসঙ্গীর কাছে আশ্রয় খোঁজেন, তা তো অন্যায় বা দোষের হতে পারে না। সমস্যাটা হল বিয়ে একটা সামাজিক বন্ধন বা স্বীকৃতি, যাতে আরও অনেকগুলো মানুষ জড়িয়ে যায়। তাই বেশ কিছু দিক মাথায় রাখা জরুরি। বিশেষত যাঁরা বিয়ে করছেন, তাঁদের মানসিক দিক বা প্রয়োজনীয়তা এবং তাঁদের কারও যদি প্রাপ্তবয়স্ক সন্তান থাকে, তার মনোভাব। অধিকাংশ ক্ষেত্রে সেই সন্তানের ক্ষেত্রে এ বিষয়টা একটু বাধোবাধো ঠেকে। শুধু ভারত নয়, সারা বিশ্বেই কিন্তু ছবিটা এক। ইউনিভার্সিটি অফ মিশিগানের গবেষক ক্যারে ওয়েক্সলার শেরম্যান যেমন বারবারই দেখেছেন, আমেরিকাতেও বহু পরিণতবয়স্ক ছেলেমেয়ে প্রৌঢ়ত্বে এসে বাবা-মায়ের বিয়ে মেনে নিতে পারে না। এমন আচরণের নেপথ্যে কিছু কারণ আছে। প্রথমত, সন্তান ভাবতে পারে, তার জন্য বাবা বা মায়ের স্নেহের ভাগ কমে যাবে। ফলে একটা আবেগজনিত নিরাপত্তাহীনতা তৈরি হয়। কিংবা মা বা বাবার বিয়ে নিয়ে লোকে কী বলবে, সমাজ কেমন চোখে দেখবে, ভুরু কোঁচকাবে বা হাসাহাসি করবে কিনা-- সেটাও তাদের অস্বস্তিতে ফেলতে পারে। তার জেরে হতাশা বা রাগ যা ঠেলে দিতে পারে অবসাদ বা অ্যাংজাইটির সমস্যার দিকে। মা বা বাবা বিয়ের পরে অন্য বাড়িতে চলে যাওয়াটাও শূন্যতা তৈরি করে দিতে পারে। তা ছাড়া, মা কিংবা বাবা বিপথে চলে যাচ্ছেন, অর্থ-সম্পত্তির উত্তরাধিকার নিয়ে সমস্যা হবে কিনা, এমন আশঙ্কাও তৈরি হতে পারে সন্তানের মনে। আর তা থেকেই প্রৌঢ় বয়সে মা কিংবা বাবার বিয়ে মেনে নিতে সমস্যা তৈরি হয়।‘’
এ থেকে বেরোনোর পথ তবে কী
দেবাঞ্জনের কথায়, “যে মানুষটি বিপত্নীক বা বিধবা, দীর্ঘকাল একা কাটিয়েছেন, অথবা শারীরিক কিংবা মানসিক সমস্যায় জর্জরিত, তিনি প্রৌঢ়ত্বে এসে নতুন সঙ্গীর কাছে আশ্রয় খুঁজতেই পারেন। তাঁদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হলে একে স্বাগত জানানো উচিত। কিন্তু উল্টোদিকের মানুষদের কাছে, বিশেষত সন্তানের কাছে সবটা সহজ করে তুলতে তাঁদের নিজেদেরও কিছু করণীয় থাকে। প্রাথমিক অবস্থায় সামাজিক লজ্জা বা সংকোচের কারণে সন্তানের কাছে সবটা গোপন রাখলে সে যদি অনেক দেরিতে এই সম্পর্কের কথা জানতে পারে, তা বিপজ্জনক হতে পারে। অন্যরা জানে, সে জানছে দেরিতে, এমনটা সন্তানকে আরও বেশি আঘাত দিতে পারে। বরং শুরু থেকেই তাকে যদি জানানো যায়, নতুন কাউকে ভাল লাগছে বা তাঁর উপর ভরসা তৈরি হচ্ছে, তা অনেকটা সহজ করে দেয় সবটা। বারবার সন্তানের সঙ্গে এ বিষয়ে খোলামেলা আলোচনা করাটা, কিন্তু প্রৌঢ়ত্বে এসেও দায়িত্বের মধ্যে পড়ে। ঝগড়া-অশান্তি না করে বাস্তব পরিস্থিতি এবং নিজের চাহিদার জায়গাটা তাকে বুঝিয়ে দিতে হবে। ভবিষ্যতে তার কোনও আইনি বা সম্পত্তিগত সমস্যা আসতে চলেছে, এমন আশঙ্কা থেকেও সন্তানকে দূরে রাখতে হবে। শুধু সন্তান বা নিজের কাছের মানুষেরা নয়, সন্তানের পরিমণ্ডলকেও আস্তে আস্তে জীবনের এই নতুন অধ্যায় সম্পর্কে অবহিত করা জরুরি। তাতে ভুল বোঝাবুঝির আশঙ্কা কমবে। তা ছাড়া, যে সঙ্গী আপনার জীবনে আসতে চলেছেন, তাঁর সঙ্গেও সন্তানকে শুরু থেকেই মেলামেশার সুযোগ করে দিন। তার যদি তাঁকে ভাল না-ও লাগে, বুঝিয়ে দিন সবার সবাইকে ভাল না লাগতেই পারে। এতে সমস্যার কিছু নেই, এর জেরে কোনও বিপদের আশঙ্কাও নেই। সবশেষে বলি, নতুন কাউকে বিয়ে করে অন্যত্র চলে গেলে সন্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাটা বন্ধ বা কম করে দেবেন না। এই বিষয়গুলো মাথায় রাখলে আখেরে ভাল হবে সবারই।”
মধ্যবয়সে এসে কাউকে নতুন করে ভাল লাগতেই পারে। ফুটতেই পারে বিয়ের ফুল। সন্তানকে পাশে নিয়ে, খোলামেলা আলোচনা করতে করতে এগিয়ে চলুন। বকুল বিছানো পথ ধরে নতুন বসন্ত আসবেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?