শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শুভাংশুর পর মহাকাশে যাবেন ভারতের প্রথম মহিলা নভশ্চর, চিনুন অন্ধ্রের মেয়ে জাহ্নবীকে

Riya Patra | ২৬ জুন ২০২৫ ১৯ : ১২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: রাকেশ শর্মা, শুভাংশু শুক্লার পর, আরও একজন। ইতিহাস রচনার দিকে এক কদম বাড়িয়ে তিনি। যব ঠিক থাকলে, তিনিই ভারতের প্রথম  মহিলা নভশ্চর এবং ভারতের সর্বকালের সর্বনকিষ্ঠ নভশ্চর।


শুভাংশুর সাফল্যের মাঝেই চিনে নিন জাহ্নবীকে-

অন্ধ্রপ্রদেশের জাহ্নবী। জাহ্নবী ডাঙ্গেতি। এখন বয়স মাত্র ২৩। সব ঠিক থাকলে ২০২৯ সালে আমেরিকার টাইটান স্পেস মিশনে পাড়ি দেবেন তিনি। তখন বয়স হবে ২৯। ওই মিশনে, পাঁচঘণ্টা মহাকশে ভেসে থেকে একগুচ্ছ তথ্য সংগ্রহ করেবন তিনি এবং তাঁর সহযাত্রীরা। পাঁচ ঘণ্টা পৃথিবীর মধ্যাকর্ষণ  শক্তির বাইরে কাটিয়ে, ফিরে আসবেন ফের পৃথিবীতে।

২০২৬ সাল থেকে, জাহ্নবী টিএসআই (TSI)-এর এএসসিএএন (ASCAN) প্রোগ্রামের অধীনে তিন বছরের কঠিন প্রশিক্ষণ শুরু করবেন। এর মধ্যে থাকবে ফ্লাইট সিমুলেশন, মহাকাশযান চালানো শেখা, বেঁচে থাকার দক্ষতা, চিকিৎসা পরীক্ষা এবং মানসিক শক্তি প্রশিক্ষণ।


এই মহাকাশ মিশনের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত নাসা মহাকাশচারী কর্নেল উইলিয়াম ম্যাকআর্থার জুনিয়র, যিনি টাইটানের প্রকল্পের প্রধান মহাকাশচারী হিসেবে দায়িত্ব পালন করবেন।উল্লেখ্য, এই তথ্য জাহ্নবী নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

 

জাহ্নবী নিজের শহরে স্কুলের পড়াশোনা শেষ করে পরে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (LPU) পড়াশোনা করার জন্য পাঞ্জাবে চলে যান। ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাঁর বাবা-মা কুয়েতে থাকেন বর্তমানে। 

ইঞ্জিনিয়ারিংয় পড়াশোনা করলেও, তার পাশাপাশি, জাহ্নবী বিজ্ঞান এবং মহাকাশের প্রতি আগ্রহী ছোট থেকেই। তিনি সারা ভারতে ISRO ইভেন্ট এবং NIT কলেজগুলিতে বক্তৃতা দিয়েছেন। ২০২২ সালে, জাহ্নবী পোল্যান্ডের ক্রাকোতে  অ্যানালগ অ্যাস্ট্রোনট ট্রেনিং সেন্টারে (AATC) প্রশিক্ষণ নেওয়া সর্বকনিষ্ঠ বিদেশী অ্যানালগ মহাকাশচারী এবং প্রথম ভারতীয় হয়ে ইতিহাস তৈরি করেছেন ইতিমধ্যেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া