বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৬ জুন ২০২৫ ২২ : ৪৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আপনি যদি বিদেশে থাকেন এবং ভারতে বসবাসকারী আপনার পরিবার বা বন্ধুদের কাছে টাকা পাঠাতে চান, তাহলে এখন আপনার আর ভারতীয় মোবাইল নম্বরের প্রয়োজন হবে না। IDFC ফার্স্ট ব্যাঙ্ক একটি নতুন পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে অনাবাসী ভারতীয় গ্রাহকরা এখন তাঁদের আন্তর্জাতিক মোবাইল নম্বর থেকেও UPI পেমেন্ট করতে পারবেন। এই সুবিধাটি ব্যাঙ্কটি ২৫ জুন থেকে চালু করেছে। এটি বিশেষ করে সেইসব ভারতীয়দের জন্য যাঁরা বিদেশে থাকেন কিন্তু ভারতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করেন।
কোন কোন দেশের গ্রাহকরা সুবিধা নিতে পারেন?
IDFC ফার্স্ট ব্যাঙ্কের এই উদ্যোগ লক্ষ লক্ষ অনাবাসী ভারতীয়দের জন্য একটি বড় সুবিধা এনে দিল। এখন ভারতীয় মোবাইল নম্বর ছাড়াই UPI-এর মাধ্যমে অনাবাসী ভারতীয়রা অর্থ লেনদেন করতে পারবেন। IDFC ফার্স্ট ব্যাঙ্কের এই পরিষেবা ১২টি দেশের গ্রাহকদের জন্য শুরু করা হয়েছে। এই পরিষেবা অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, হংকং, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিদের জন্য উপলব্ধ। অর্থাৎ, এখন এই দেশগুলিতে বসবাসকারী IDFC ফার্স্ট ব্যাঙ্ক NRE বা NRO অ্যাকাউন্টধারীরা তাঁদের বিদেশি নম্বর থেকে Google Pay, PhonePe, Paytm-এর মতো UPI অ্যাপ ব্যবহার করতে পারবেন।
এই সুবিধার বিশেষ বৈশিষ্ট্যগুলি কী কী?
- ভারতীয় সিমের প্রয়োজন নেই - এখন UPI অ্যাকাউন্ট ভারতীয় নম্বরের পরিবর্তে আন্তর্জাতিক নম্বরের সঙ্গে লিঙ্ক করা যাবে।
- তাৎক্ষণিকভাবে অর্থপ্রদান করা হবে - টাকা পাঠানো, বিল পরিশোধ করা, QR কোড বা UPI আইডি ব্যবহার করে লেনদেন করা এখন সহজ।
- কোনও অতিরিক্ত চার্জ নেই - কোনও লেনদেনের জন্য কোনও লেনদেন ফি থাকবে না।
- সুরক্ষার নিশ্চয়তা - UPI পেমেন্টগুলিতে ভারতে যে সুরক্ষা রয়েছে তার মতোই নিরাপত্তা নিশ্চয়তা থাকবে।
- শুধুমাত্র রুপিতে লেনদেন - এই সুবিধাটি শুধুমাত্র INR অর্থাৎ ভারতীয় রুপিতে লেনদেনের জন্য। কোনও বৈদেশিক মুদ্রার চার্জ থাকবে না।
কীভাবে সেটআপ করবেন?
IDFC ফার্স্ট ব্যাঙ্ক মোবাইল অ্যাপ খুলুন এবং Pay-তে ট্যাপ করুন।
আপনার NRE/NRO অ্যাকাউন্ট লিঙ্ক করুন।
একটি নতুন UPI আইডি তৈরি করুন এবং তাৎক্ষণিকভাবে অর্থপ্রদান শুরু করুন।
আইডিএফসি ফার্স্ট ব্য়াঙ্কের (রিটেল) প্রধান আশিস সিং জানিয়েছেন, ব্যাঙ্কের লক্ষ্য হল যেকোনও জায়গার থেকে থেকে ব্যাঙ্কিং সহজ এবং সহজলভ্য করা। আন্তর্জাতিক নম্বর-সহ ইউপিআই সুবিধা এই চিন্তাভাবনার একটি অংশ। এটি বিদেশে বসবাসকারী ভারতীয় গ্রাহকদের জন্য বিরাট স্বস্তি বয়ে আনবে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?