শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৬ জুন ২০২৫ ১৬ : ৫৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের এক আদিবাসী ব্যক্তি গত দু'বছর ধরে স্ত্রীকে হত্যার অভিযোগে জেলবন্দি। কিন্তু অদ্ভূতভাবে তাঁর স্ত্রীকে জীবিত অবস্থায় পাওয়া যায়। এরপরই ওি ব্যক্তি কর্ণাটক হাইকোর্টে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। এছাড়াও তাঁর এই পরিণতির জন্য দায়ী পুলিশ কর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন।
কুশলনগর তালুকের বাসভানাহল্লির বাসিন্দা কুরুবারা সুরেশকে ২০২৫ সালের এপ্রিল মাসে মাইসুরের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা আদালত পূর্ণ সম্মানের সঙ্গে মুক্তি দিয়েছে। আদালত কর্ণাটক স্বরাষ্ট্র দপ্তরকে কুরুবারাকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশও দিয়েছিল। এই নামমাত্র শাস্তিতে অসন্তুষ্ট কুরুবারা সুরেশ এখন হাইকোর্টে একটি ফৌজদারি আপিল দায়ের করেছেন।
সুরেশ তাঁর আবেদনে তৎকালীন তদন্তকারী পুলিশকর্তা ডিজি প্রকাশ বিজি, তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার জিতেন্দ্র কুমার, উপ-পরিদর্শক প্রকাশ যত্তিমণি এবং মহেশ বিকে এবং সহকারী উপ-পরিদর্শক সোমশেখর-সহ পাঁচজন পুলিশকর্তার নাম উল্লেখ করেছেন। তিনি ওইসব পুলিশ কর্তাদের বিরুদ্ধে প্রমাণ তৈরি, তাঁদের অবস্থানের অপব্যবহার এবং যথাযথ প্রক্রিয়া ছাড়াই তাঁকে গ্রেপ্তারের পরিকল্পনা করার অভিযোগ তুলেছেন। সুরেশ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণ এবং ফৌজদারি মামলা উভয়েরই দাবি করছেন।
মামলাটি ২০২১ সালের। স্ত্রী মালিগে নিখোঁজ হওয়ার পর থানায় নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করেন সুরেশ। ২০২২ সালে, পার্শ্ববর্তী মাইসুরু জেলার বেত্তাদাপুরা থানা সীমানায় কঙ্কালের দেহাবশেষ উদ্ধার করা হয়। স্পষ্ট পরিচয় না পেয়ে, পুলিশ সন্দেহ করে যে দেহাবশেষগুলি মালিগে-র। সুরেশ এবং তাঁর শাশুড়িকে ডিএনএ মিল না থাকা সত্ত্বেও দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে জোর করা হয়েছিল।
এর ভিত্তিতেই, সুরেশকে গ্রেপ্তার করা হয় এবং মালিগে হত্যার অভিযোগ আনা হয়। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া পর্যন্ত তিনি প্রায় ১৮ মাস ধরে হেফাজতে ছিলেন। এরপর সুরেশকে জামিন দেওয়া হয় এবং মুক্তি দেওয়া হয়।
২০২৫ সালের এপ্রিলে 'মৃত' মালিগে মাদিকেরির একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় সুরেশের বন্ধুরা জীবিত অবস্থায় দেখতে পান। তাঁকে হেফাজতে নিয়ে বেত্তাদাপুরা পুলিশ মহীশূর আদালতে হাজির করে। এরপরই পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হ
যদিও দায়রা আদালত শুধুমাত্র ইন্সপেক্টর প্রকাশ বিজির বিরুদ্ধে প্রমাণ লোপাটের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। তবে সুরেশের আপিল মামলায় নাম উল্লেখিত পাঁচজন পুলিশ কর্তার বিরুদ্ধে ফৌজদারি দায়বদ্ধতা বৃদ্ধির চেষ্টা করেছে। তিনি হাইকোর্টকে "অভিযুক্ত" না হয়ে "ভুক্তভোগী" হিসেবে বর্ণনা করার জন্য দায়রা আদালতের রায় সংশোধন করারও অনুরোধ করেছেন।
গত তিন বছর ধরে মালিগের অবস্থান খুজে বের করার জন্য এবং তার নিখোঁজ হওয়ার পরিস্থিতি বোঝার জন্য তদন্ত চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?