শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৬ জুন ২০২৫ ১৬ : ৪৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ত্রিকোণ প্রেমের সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি। বিয়ের এক মাসের মধ্যে খুন এ যুবক। সেই হত্যাকাণ্ডের কিনারা কয়েক দিনের মধ্যেই করল পুলিশ। তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পুলিশি জিজ্ঞাসাবাদে ঐশ্বর্য ও তিরুমল রাও জানিয়েছে, দু'জনে মিলে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের মতোই তেজেস্বরকে খুন করতে চেয়েছিল। পরিকল্পনা ছিল, তেজেস্বরের সঙ্গে ঐশ্বর্য ঘুরতে যাবেন বাইকে। মাঝপথেই তেজেস্বরের উপর হামলা হবে। সেখানে তাঁকে করা হবে। এমনটা পরিকল্পনা থাকলেও, পরে আরও আলোচনা করে প্ল্যান বদলে ফেলে তারা।
২৩ বছরের ঐশ্বর্য তেজেস্বরের বাইকে জিপিএস ডিভাইস লাগিয়ে দেয়। নিত্যদিন তাঁর যাতায়াতের সব খবর পেত সে। পাশাপাশি প্রতিবেশী যুবক মোহনকেও তেজেস্বরের উপর নজরদারি রাখতে বলেছিল। এই হত্যাকাণ্ডে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের তালিকায় ঐশ্বর্য, তিরুমল, ঐশ্বর্যের মা, তিরুমলের বাবা, প্রতিবেশী যুবক ও তিনজন ভাড়াটে খুনি।
অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালের পানিয়ামের খোলা মাঠ থেকে তেজেস্বরের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। এর তিনদিন আগে তাঁর পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করেছিল। হাতে 'আম্মা' লেখা ট্যাটু দেখে মৃতদেহ শনাক্ত করে পুলিশ। বিয়ের পর তেজেস্বরকে পাঁচবার খুনের চেষ্টা করা হয়েছিল। ষষ্ঠবার ঐশ্বর্যের পরিকল্পনামাফিক খুনের ঘটনাটি ঘটে।
তদন্ত শুরুর পর পুলিশ জানতে পারে, ঐশ্বর্যের মা সুজাতা একটি কোম্পানিতে সাফাইকর্মী হিসেবে কাজ করত। সেখানকার ম্যানেজার তিরুমল রাওয়ের সঙ্গে তার পরিচয় হয়। ২০১৬ সাল থেকে তিরুমল ও সুজাতার প্রেম শুরু হয়। মায়ের জায়গায় কাজ করতে যায় ঐশ্বর্য। ঠিক একইভাবে তিরুমলের সঙ্গে ঐশ্বর্যের প্রেম হয়। এদিকে ২০১৯ সালে তিরুমল বিয়ে করে। সেই বিয়ের পরেও স্ত্রীকে খুন করার পরিকল্পনা ছিল তার।
মেয়ের প্রেমের কাহিনি শুনেই ক্ষোভে ফেটে পড়ে সুজাতা। তড়িঘড়ি করে তেজেস্বরের সঙ্গে ঐশ্বর্যের বিয়ে ঠিক করে। আপত্তি সত্ত্বেও বিয়ের দিনক্ষণ ঠিক হয়। বিয়ের দিন পালিয়ে গিয়েছিল ঐশ্বর্য। অবশেষে ফিরে এসে বিয়ের জন্য তেজেস্বরকে জোরাজুরি করে। ১৮ মে তাদের বিয়ে হয়।
তদন্তে আরও জানা যায়, বিয়ের দিনেও তিরুমলের সঙ্গে যোগাযোগ রেখেছিল ঐশ্বর্য। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত ২ হাজারবার ফোনে কথোপকথন হয় তাদের। একদিন ব্যাঙ্কেই তিন যুবক লোন চাইতে আসে। কিন্তু তেজেস্বর জানায়, লোন পাওয়া যাবে, যদি তার কথা মতো একটি কাজ করে দেয়। সেই সময়েই তেজেস্বরকে খুনের পরিকল্পনা জানায় সে।
কথামতো তেজেস্বরকে জমি দেখাতে গাড়িতে তুলেছিল তিন যুবক। এরপর গাড়ির মধ্যে তার গলা কেটে, কুপিয়ে খুন করে দেহ মাঠের মধ্যে ছুড়ে ফেলে তারা। ভিডিওকলে তিরুমলকে মৃতদেহটিও দেখিয়েছিল। এরপর খালে দেহটি ফেলে পালিয়ে যায়।
ঐশ্বর্য ও তিরুমল ভেবেছিল, তেজেস্বরের দেহ কেউ খুঁজে পাবেন না। তাই ২০ লক্ষ টাকা লোন নিয়ে লাদাখ পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। খুনের পরেও তেজেস্বরের বাড়িতে ছিল ঐশ্বর্য। ভেবেছিল, এতে কেউ আর সন্দেহ করবে না। কিন্তু তেজেস্বরের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। এক সপ্তাহের মধ্যে খুনের কিনারা করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?