শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নজিরবিহীন, সকাল আটটার বদলে ঘুম থেকে উঠতে হচ্ছে ভোর চারটে-তে! তাই পদত্যাগ পুলিশ কনস্টেবলের

RD | ২৬ জুন ২০২৫ ১৫ : ৫৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পুলিশের চাকরি থেকে ইস্তফার কারণ শুনলে ভিরমি খাবেন! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে নিয়োগপত্র পাওয়ার কয়েকদিন পরই, উত্তরপ্রদেশের একজন নবনিযুক্ত কনস্টেবল সিদ্ধান্ত নেন তিনি আর সেই চাকরি করবেন না। কিন্তু কারণ কী? পদত্যাগপত্রে ওই কনস্টেবল জানিয়েছেন, প্রশিক্ষণের জন্য তাঁকে ভোর চারটের সময়ে ঘুম থেকে উঠতে হচ্ছে। এতে তিনি অভ্যস্থ নয়। বদলে সকাল আটটায় ঘুম থেকে ওঠেন তিনি। ফলে এই চাকরি তাঁর পোষাচ্ছে না। 

প্রশিক্ষণের পঞ্চম দিনে, কনস্টেবল তাঁর বাবার সঙ্গে দেওরিয়ায় পুলিশ সুপার (এসপি) দপ্তরে কাগজপত্র জমা দেওয়ার জন্য যান। দপ্তরে তিনি এসপি বিক্রান্ত বীরের সঙ্গে দেখা করার অনুরোধ করেন।

কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ওই কনস্টেবল এসপি-র জনসংযোগ আধিকারিক (পিআরও) ডঃ মহেন্দ্র কুমারকে অকপটে জানান যে, তিনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত নন। তিনি সকাল আটটা পর্যন্ত ঘুমানোর অভ্যাস ছিলেন। সারাদিন কঠোর প্রশিক্ষণ তার জন্য খুব কঠিন হয়ে উঠছিল।

পদত্যাগের পর তাহলে কী করবেন ওই পদত্যাগী কনস্টেবল? তাঁর বাবার দাবি, তাঁর ছেলের বি.এড ডিগ্রি আছে। সে শিক্ষক হতে চায় এবং সারাদিন পড়াশোনায় অভ্যস্ত। পুলিশ প্রশিক্ষণের শারীরিক কঠোরতা তাঁকে খুব একটা উৎসাহিত করে না।

সব জেনে, এসপি-র জনসংযোগ আধিকারিক ডঃ মহেন্দ্রের ওই কনস্টেবলের কাউন্সেলিং করেন। তারপর তরুণ নিয়োগপ্রাপ্ত ওই ব্যক্তি মন পরিবর্তন করেন।
পিআরও জোর দিয়ে দাবি করেন, প্রশিক্ষণের সময় এই ধরনের দাঁতে দাঁত চিপে কঠোর নিয়ম পালন করতে হয়। ফলে এই সমস্যা স্বাভাবিক। তবে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

দীর্ঘ আলোচনার পর অবশ্য কনস্টেবল নিজের পদত্যাগপত্র প্রত্যাহারে সম্মত হন। তিনি এসপি-র সঙ্গে দেখা না করেই দপ্তর ছেড়ে চলে যান।

উত্তরপ্রদেশ পুলিশের ওই কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া এই মাসের শুরুতে সম্পন্ন হয়েছিল। এরপর রাজ্যজুড়ে প্রশিক্ষণ শুরু হয়।

১৫ জুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে লখনউতে নবনির্বাচিত কনস্টেবলদের নিয়োগপত্র বিতরণ করেন।

দেওরিয়ায়, নতুন নিয়োগপ্রাপ্তরা একটি যৌথ প্রশিক্ষণ কোর্স (জেটিসি) করছেন। এক মাসের প্রশিক্ষণ শেষ করার পর, তাঁদের নয় মাসের উন্নত প্রশিক্ষণের জন্য অন্যান্য কেন্দ্রে পাঠানো হবে। তার পরে তাঁদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া