বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৬ জুন ২০২৫ ১৪ : ৪৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ২৬ শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে কলকাতা পুলিশের পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়। এটি অনুষ্ঠিত হয় কলকাতা পুলিশের বডিগার্ড লাইনে। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা সহ সমস্ত উচ্চপদস্থ কর্তারা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও।
মূলত সমাজে যেভাবে ক্রমাগত নেশার আসক্তি যুব সমাজকে গ্রাস করছে এবং যুবসমাজ যেভাবে এই নেশার কারণে জীবন যুদ্ধে পিছিয়ে পড়ছে সেই সচেতনতা নিয়েই এদিন একাধিক কর্মসূচি পালন করে কলকাতা পুলিশ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্রশিল্পী অনির্বাণ চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকার। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল বহু ছোট ছোট স্কুল পড়ুয়া এবং মাদক নেশা থেকে মুক্ত হয়ে অর্থাৎ জয়ী যুব সমাজের বেশ কিছু যুবক যুবতীরাও। তাদের নিয়ে প্রথমে একটি পদযাত্রা হয় এবং তারপর একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কলকাতা পুলিশের বডিগার্ড লাইনের অডিটরিয়ামে।
কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা বলেন, "যদি সমস্ত মেট্রো সিটিগুলিকে নিয়ে তুলনা করা যায় তাহলে, কলকাতা পুলিশের মেট্রো সিটি সবচেয়ে সুরক্ষিত ড্রাগ সচেতনতায়। কলকাতা পুলিশ মূলত নজর রাখছে কোথা থেকে ড্রাগ আসছে এবং কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে সেগুলোর উপরে যাতে আরও সুরক্ষা ব্যবস্থাকে মজবুত করা যায়। কলকাতা পুলিশের প্রতিমুহূর্তে নজর রাখছে সচেতন রয়েছে। তবে সম্পূর্ণ নেশামুক্তি হয়েছে সেটা বলা যাবে না। বেশ কিছু পকেট আছে যেগুলোতে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে এবং সম্পূর্ণ নেশামুক্তি করার চেষ্টা করছি"।
নগরপাল আরও বলেন, "অপরাধের সঙ্গেও এই নেশা অর্থাৎ ড্রাগের কানেকশন যুক্ত। সেদিকেও আমরা নজর রাখছি এবং কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। বেশ কিছু অপরাধীরা যারা নেশাগ্রস্ত এবং নেশা করে নেশা মুক্তিকরণ হোমগুলোতে সেল্টার নিয়ে নেয়, তাদেরকেও আমরা খুঁজে বার করছি।"
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, "রাজ্যে বহু নেশা মুক্তিকরণ কেন্দ্র রয়েছে যারা সরকারের সহযোগিতায় কাজ করছে এবং তারা সরকারিভাবে রেজিস্টার্ড। সংখ্যাটা ৭৫ থেকে ৮০। সেখানে সরকারের সঙ্গে যুক্ত ৮ থেকে ১০ টি সংস্থা। তাদের নিয়ে আমরা আরও উন্নতমানের কাজ করার চেষ্টা করছি।" মন্ত্রী আরও বলেন, "এই পাচারকারীরা স্কুল বা কলেজগুলিকে টার্গেট করছে। তাদেরকে নেশা ধরিয়ে সমাজকে কলুষিত করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুব সমাজকে বলব তারা যেন এই ধরনের প্রলোভনে কোনওভাবে পা না দেয়। কারণ যুব সমাজের জীবন যুদ্ধে এই নেশায় আক্রান্ত হয়ে যদি পিছিয়ে পড়ে তাহলে সমাজ এবং তাদের জীবনের প্রচুর ক্ষতি যা পূরণ করা নয়। আমাদের পুলিশ প্রশাসনে যথেষ্ট কাজ করছে এবং সচেতনতার সাথে প্রতিমুহূর্তে কাজ চালিয়ে যাচ্ছে এই নেশার বিরুদ্ধে, যা সত্যিই প্রশংসনীয়।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?