সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৬ জুন ২০২৫ ১৬ : ১০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ইংরেজিতে একটি প্রবাদ আছে, যায় বাংলা তর্জমা করলে দাঁড়ায়- ‘যার নাক যত বড়, তাঁর পুরুষাঙ্গও তত বড়’। লোকমুখে প্রচলিত এই ধারণাটি নিছক রসিকতা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বিজ্ঞান? বিতর্ক বহুদিনের। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বহুল প্রচলিত এই জনশ্রুতিতেই সিলমোহর দিল গবেষণা। সম্প্রতি জাপান এবং দক্ষিণ কোরিয়ায় পরিচালিত দুটি পৃথক সমীক্ষায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য, পুরুষদের নাকের গড়ন দেখে তাঁদের পুরুষাঙ্গের আকার সম্পর্কে একটি ধারণা পাওয়া সম্ভব।
প্রথম গবেষণাটি প্রকাশিত হয় জাপানের ‘কিয়োটো প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব মেডিসিন’-এর জার্নালে। সেখানে ১২৬ জন পুরুষের মৃতদেহের পুঙ্খানুপুঙ্খ শারীরিক পরীক্ষার পর বিজ্ঞানীরা এক আশ্চর্য তথ্য খুঁজে পান। তাঁদের দাবি, মৃতদেহের নাকের দৈর্ঘ্য এবং প্রসারিত অবস্থায় পুরুষাঙ্গের দৈর্ঘ্যে মধ্যে সমানুপাতিক সম্পর্ক রয়েছে। অর্থাৎ, যাঁদের নাক অপেক্ষাকৃত দীর্ঘ, তাঁদের পুরুষাঙ্গের দৈর্ঘ্যও আনুপাতিকভাবে বেশি হওয়ার সম্ভাবনা প্রবল।
একই ধরনের ইঙ্গিত মিলেছে দক্ষিণ কোরিয়ার একটি ইউরোলজি ক্লিনিকে করা গবেষণাতেও। ১,১৬০ জন পুরুষের উপর চালানো এই সমীক্ষায় দেখা গিয়েছে, পরিসংখ্যানগতভাবে নাকের দৈর্ঘ্য এবং পরিধির সঙ্গে পুরুষাঙ্গের আকারের ‘দৃঢ়’ সম্পর্ক রয়েছে।
কিন্তু এই অদ্ভুত সম্পর্কের কারণ কী?
বিষয়টির নেপথ্যে হরমোনের ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, ভ্রূণ অবস্থায় থাকাকালীন পুরুষদের যৌনাঙ্গ এবং নাকের গঠনের বিকাশে টেস্টোস্টেরন হরমোনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যেহেতু উভয় অঙ্গের বৃদ্ধি একই হরমোনের দ্বারা প্রভাবিত হয়, তাই তাদের মধ্যে আকারের এই সাদৃশ্য থাকা অস্বাভাবিক নয়।
তবে গবেষকরা স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন যে, এই সম্পর্ককে ধ্রুবসত্য বলে ধরে নেওয়ার কারণ নেই। কারণ, জাতি, জিনগত গঠন, পরিবেশ এবং সামগ্রিক স্বাস্থ্যের মতো একাধিক জটিল বিষয় পুরুষাঙ্গের আকারের ওপর প্রভাব ফেলে। তাই শুধুমাত্র নাক দেখে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসা অবৈজ্ঞানিক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?