শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৬ জুন ২০২৫ ১৩ : ৩০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বর্ষা এলেই মানচিত্র থেকে মুছে যায় বস্তারের এই গ্রামগুলো। হাসপাতালে যাওয়া তো দূরস্থ! তাও চলে যায় জলের তলায়। যানবাহন! সে সব ভুলে যান।
একেবারেই অবাস্তব নয়। বাস্তব চিত্র দেখা যায় ছত্তিশগড়ের নারায়ণপুর শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে আবুঝামাদ অঞ্চলের গুমিয়াবেদা, জিউলাপাদার, ঝারাওয়াহি, ডুমনার এবং কোরমেটার মতো গ্রামগুলিতে। প্রতিবছর বর্ষার সময় এই গ্রামগুলি যেন দ্বীপে পরিণত হয়। বর্ষায় যেখানে চলাচলের জন্য থাকে না কোনও নৌকা। নেই সেতুও। রয়েছে কেবলমাত্র একটি নদী। আর তাই বর্ষা এলে ফুলে ফেঁপে ওঠে। একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গ্রামগুলি।
বর্ষার সময় এই গ্রামগুলিতে নদী পার করতে হলে সাঁতার কাটা ছাড়া উপায় নেই। কিন্তু যাঁরা সাঁতার জানেন না তাঁদের উপায় কী? প্লাস্টিকের চাঁদর খালি কাপড়ে বেঁধে তা জড়িয়ে এগিয়ে যেতে হয়। স্থানীয়দের কথায়, ‘প্রতিবছর বর্ষা এলে এভাবেই আমাদের যাতায়াত করতে হয়।’ যেখানে শহরে যেতে হলে নদী পার হওয়া ছাড়া উপায় নেই। আর কেউ অসুস্থ হলে? গ্রামবাসীদের কথায়, ‘কোনওমতে নদী পার করে হাসপাতালে ছুটতে হয়।’ আর এইভাবে যাতায়াত করতে গিয়ে বর্ষায় এই গ্রামের অনেক বাসিন্দাই মারা গেছেন। তবু হুঁশ নেই প্রশাসনের।
গ্রামে যে স্কুল রয়েছে সেটিও বর্ষায় জলে ডুবে যায়। পড়াশুনো হয়ে যায় একপ্রকার বন্ধ। বর্ষার মরসুম এলে থাকে না বিদ্যুৎ। ফোন চার্জ দেওয়া হয়ে যায় দুষ্কর। যোগাযোগের ন্যূনতম মাধ্যমটুকুও যায় থেমে। জেলাশাসক অবশ্য আশ্বস্ত করেছেন চলতি বছরের মধ্যেই পরিস্থিতি শুধরে যাবে।
শুধরোবে কী? বর্ষা এলেই বাড়ে ডেঙ্গি, ম্যালেরিয়া, ডায়রিয়ার দাপট। প্রসূতিদের সমস্যা তো তীব্র আকার ধারণ করে!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?