মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মেক্সিকোয় ধর্মীয় সমাবেশে এলোপাথাড়ি গুলি, প্রাণ গেল অন্তত ১২ জনের

Rajat Bose | ২৬ জুন ২০২৫ ১২ : ৪৮Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ মেক্সিকোয় ধর্মীয় সমাবেশে এলোপাথাড়ি গুলি চালাল বন্দুকবাজ। বুধবার রাতে মেক্সিকোর গুয়ানাজুয়াতো স্টেটের ইরাপুয়াতো শহরে ঘটনাটি ঘটে। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১২ জন মারা গেছেন। জখম বহু। 


স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার ইরাপুয়াতোর রাস্তায় একটি ধর্মীয় জমায়েত চলছিল। সেন্ট জন দ্য ব্যাপটিস্টের সম্মানে নাচেগানে মেতে উঠেছিলেন স্থানীয়রা। কেউ কেউ আবার মদ্যপানও করছিলেন। আচমকা পর পর গুলির শব্দ শোনা যায়। এক যুবক এসে স্থানীয়দের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মারা যান ১২ জন। আহত আরও অন্তত ২০ জন। গুলির শব্দ শুনেই আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন সবাই। সুযোগ বুঝে চম্পট দেয় বন্দুকবাজও। ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ওই ভিডিওয় দেখা গেছে, একটি আবাসনের বারান্দায় স্থানীয়রা নাচগান করছিলেন। আচমকা গুলি চলতে থাকে। সঙ্গে সঙ্গে ভিড় ছত্রভঙ্গ হয়ে যায়। প্রাণভয়ে পালাতে থাকেন বাকিরাও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘিরে ফেলা হয় এলাকা। মৃতের মধ্যে এক নাবালকও রয়েছে বলে জানা গেছে। 


ইরাপুয়াতোর এক কর্তা রোডোলফো গোমেজ সার্ভান্তেস জানিয়েছেন, ওই ঘটনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১২। কিন্তু আহতদের মধ্যেও কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। হামলার নিন্দা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আততায়ীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 


প্রসঙ্গত, গত মে মাসেও গুয়ানাজুয়াতোর সান বার্তোলো দে বেরিওস শহরে একটি ক্যাথলিক চার্চের অনুষ্ঠান চলাকালীন বন্দুকবাজের গুলিতে সাত জন মারা যান। 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া