সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Artificial Intelligence video of Robert Clive and Mir Zafar is going viral

লাইফস্টাইল | “নমস্কার আমি রবার্ট ক্লাইভ, মীরজাফরের সঙ্গে ম্যাচ ফিক্সিং করছি!” ইতিহাসের এআই ভিডিও দেখে হাসির রোল

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৬ জুন ২০২৫ ১২ : ০৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: যতদিন যাচ্ছে ততই যেন নিত্য নতুন চমকপ্রদ জিনিস নিয়ে হাজির হচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার সেই তালিকায় যুক্ত হল ‘কথা এআই’ নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলের পোস্ট করা একাধিক ভিডিও।

ভারতের ইতিহাসের বিভিন্ন ঘটনা নিয়ে মজার মজার ভিডিও তৈরি করা হয় এই অ্যাকাউন্ট থেকে। আকবর থেকে আলাউদ্দিন খিলজি, গৌতম বুদ্ধ থেকে মহম্মদ-বিন-তুঘলক নানান ঐতিহাসিক চরিত্র নিয়ে একাধিক ভিডিও পোস্ট করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই ভিডিওগুলিতে তির্যক হাস্যরসের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় ঐতিহাসিক অনুষঙ্গ। এবার তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ঠিক কী রয়েছে সেই ভিডিওতে?

ভাইরাল ভিডিওর কেন্দ্রে রয়েছেন রবার্ট ক্লাইভ এবং মীরজাফর। দুই ঐতিহাসিক চরিত্রের প্রাণায়ন হয়েছে এ আই এর সাহায্যে। কথা বলা থেকে মুখের অঙ্গভঙ্গি, সবই অবিকল আসল মানুষের মতো। সেখানেই নিজস্বী তোলার ভঙ্গিতে ক্যামেরা ধরে ক্লাইভ বলছেন, “নমস্কার ভারত, আমি রবার্ট ক্লাইভ। আমার সঙ্গে রয়েছেন মীরজাফর। আমরা দু’জনে মিলে ভারতের সবচেয়ে বড় ম্যাচ ফিক্সিং করছি। নিয়মনীতি মেনে খেললে কোনও ভাবেই জেতা সম্ভব নয়।”

আসলে ভিডিওতে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে পলাশীর যুদ্ধের কাহিনি। সিরাজের বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্র করেছিলেন ক্লাইভ এবং মীরজাফর, মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া