শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৬ জুন ২০২৫ ০৯ : ৫৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: গোটা বিশ্বে কেবল একজনের শরীরেই বয়ে চলেছে। এবার এমনই এক বিরল রক্তের গ্রুপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। ক্যারিবিয়ান দ্বীপ গুয়াদেলুপের বাসিন্দা এক ফরাসি মহিলার শরীরে মিলেছে নতুন ওই রক্তের গ্রুপ। যার নাম ‘গোয়াদা নেগেটিভ’। ফ্রান্সের রক্ত সরবরাহকারী সংস্থা এমনটাই দাবি করেছে। এটাই নাকি বিশ্বে নতুন রক্তের গ্রুপ।
ফরাসি ব্লাড এস্টাবলিশমেন্ট (ইএফএস) জানিয়েছে, ১৫ বছর আগে ওই মহিলার অস্ত্রোপচারের আগে রুটিন পরীক্ষার সময় তাঁর শরীরে অজানা এক রক্তের গ্রুপের সন্ধান মিলেছিল। তা নিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষা হয়েছে। অবশেষে বিজ্ঞানীরা জানালেন, ‘গোয়াদা নেগেটিভ’ ই বিশ্বের নতুন রক্তের গ্রুপ।
চলতি মাসের শুরুতে মিলানে এই নতুন রক্তের গ্রুপ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ইএফএস জানিয়েছে, এটি পৃথিবীর ৪৮তম রক্তের ‘গ্রুপ সিস্টেম’।
এর আগে পর্যন্ত পৃথিবীতে ৪৭ রকম রক্তের গ্রুপের সন্ধান মিলেছিল। ইএফএসের গবেষক থিয়েরি পেয়রার্ড জানিয়েছেন, ২০১১ সালে ওই মহিলার রক্ত পরীক্ষার সময়ে তাতে ‘অস্বাভাবিক’ অ্যান্টিবডি মিলেছিল। কিন্তু তখন গবেষণার মতো পরিকাঠামো ছিল না। ২০১৯ সালে বিজ্ঞানীরা এই ‘রহস্য’ কিছুটা ভেদ করেন। ডিএনএ সিকোয়েন্সিং করে বিষয়টি অনেকটাই পরিস্কার হয়। আর এখন বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপাতত ওই মহিলাই পৃথিবীতে ‘গোয়াদা নেগেটিভ’ রক্ত গ্রুপের একমাত্র ধারক। নিজের মা–বাবার থেকেই উত্তরাধিকার সূত্রে এই রক্তের গ্রুপ পেয়েছিলেন মহিলা। তাঁদের জিনের মিউটেশন ঘটেছিল বলে জেনেছেন বিজ্ঞানীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?