শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শশীতেই বিতর্ক শিবিরে, খাড়গের মন্তব্যের পরেই থারুর লিখলেন, ‘আকাশ কারও একার নয়’

Riya Patra | ২৫ জুন ২০২৫ ১৭ : ২৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: শিক্ষিত, বুদ্ধিদীপ্ত নেতা। যে কোনও জায়গায় যুক্তি-তর্কে বাজিমাত করতে তুখোড়, তুখোড় দেশ-কালের রাজনীতির জ্ঞান। সেই শশীকে নিয়েই এখন জেরবার হাত শিবির। গত কয়েকদিনের ক্রমবর্ধমান বিতর্কের পর, মল্লিকার্জুন খাড়গে সপাট জবাব দিয়েছিলেন। ঠিক তার পরেই শশী থারুরের সোশ্যাল মিডিয়া পোস্ট যেন আরও স্পষ্ট করেছে দলের সঙ্গে তাঁর মতামতের দূরত্ব কত যোজনের, তা।


শশী থারুর, অপারেশন সিঁদুরের পর, দেশের কথা বিদেশে বলতে গিয়েছিলেন সর্বদলীয় নেতাদের সঙ্গে। সেখানে নানা জায়গায় বিজেপি সরকার, মোদির প্রশস্তি ফুটে ওঠার পরেই হাত শিবিরে অস্বস্ত্বি বাড়তে থাকে। তা আরও বাড়ে, এক সংবাদপত্রে শশীর লেখা নিয়ে। সেখানেও মোদি-প্রশস্তি। থারুর ওই সংবাদপত্রে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদির শক্তি, গতিশীলতা এবং সম্পৃক্ততার ইচ্ছা বিশ্ব মঞ্চে ভারতের জন্য ‘প্রধান সম্পদ’ হিসাবে রয়ে গেছে তবে আরও বেশি সমর্থন পাওয়ার যোগ্য তা।

তার পরেই আলোচনার সূত্রপাত। যেখানে দলের অবস্থান চরম মোদি-বিরোধী, সেখানে শশীর মন্তব্যে তোলপাড় একপ্রকার। আলোচনার মাঝেই কংগ্রেস প্রধান খাড়গে নাম না করেই বলেছিলেন, ‘আমাদের কাছে দেশ আগে, কিছু মানুষের কাছে যদিও আগে মোদি।‘ কংগ্রেস যদিও স্পষ্ট করেছে, থারুরের মতামত তাঁর একান্ত নিজের। দলের সামগ্রিক মতামত নয়।


এসবের মাঝেই, বুধবার পৌণে চারটা নাগাদ এক্স হ্যান্ডেলে শশী থারুর একটি পোস্ট করেছেন। তাতে দূরত্বের জল্পনা বাড়ছে আরও। কেন? কারণ থারুরের ওই পোস্টে লেখা, ‘ওড়ার জন্য কখনও অনুমতি চেয়ো না। ডানা তোমার নিজের, আর আকাশ কারও একার নয়…।‘ অনেকের মতে, এ যেন নিজের দলের সমালোচনাকেই জবাব দিলেন থারুর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া