মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | অভিনন্দন বর্তমানকে পাকড়াও করেছিলেন, তালিবানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল সেই পাক সেনার

AD | ২৫ জুন ২০২৫ ১৫ : ০২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ২০১৯ সালে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করার ঘটনায় জড়িত পাকিস্তানি মেজর মইজ আব্বাস শাহ খাইবার পাখতুনখোয়া অঞ্চলে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। তিনি ছাড়াও আরও এক সেনা এই সংঘর্ষে নিহত হয়েছেন।

মঙ্গলবার একটি বিবৃতি পাক সেনার তরফ থেকে জানানো হয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান চালানোর সময় এই সংঘর্ষটি হয়। সেনার হাতে ১১ জন জঙ্গির নিধন হয়েছে। কিন্তু দু’জন সেনা জওয়ানও প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে একজন ছিলেন আব্বাস। 

২০১৯ সালে পুলওয়ামা জঙ্গি হামলার ১২ দিন পর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে জঙ্গিঘাঁটি ধ্বংস করা উদ্দেশে হামলা চালায় ভারত। পাকিস্তান ভারতের সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে আক্রমণের পরিকল্পনা করে। ২৪টি যুদ্ধবিমানের একটি বহর ভারতের দিকে অগ্রসরও হয়। ভারতের তরফ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়। এর ফলে ডগফাইট শুরু হয়।

তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান শ্রীনগরের ৫১ স্কোয়াড্রনের ভারতীয় পুশব্যাক দলের অংশ ছিলেন। তাঁর বিমানটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে ভূপতিত করে। অভিনন্দন নিয়ন্ত্রণ রেখার (এলওসি) ওপারে গিয়ে অবতরণ করেন।

অভিনন্দনকে আটকের পর ভারত-পাকিস্তান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ভারত উইং কমান্ডারকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করার পাকিস্তানের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। আরও প্রতিশোধ নেওয়ার স্পষ্ট হুঁশিয়ারি দেয়।

অবশেষে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘শান্তির ইঙ্গিত’ হিসেবে অভিনন্দনকে মুক্তির ঘোষণা করেন। এই সিদ্ধান্তকে মোদী সরকারের আক্রমণাত্মক অভিপ্রায়ের জয় হিসেবে দেখা হয়। পাকিস্তানের হাতে বন্দি হওয়ার ৫৮ ঘণ্টা পর ২৮শে ফেব্রুয়ারি রাতে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে অভিনন্দন ভারতে ফিরে আসেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া