মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৫ জুন ২০২৫ ১৪ : ২১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধবিরতির মধ্যেই ফের বিতর্কিত পদক্ষেপ নিল ইরান। তারা ইজরায়েলের ৩ গুপ্তচরকে ফাঁসি দিয়ে দিল। এটি তারা করল যখন ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। ইরানে এই তিনজনকে গুপ্তচরবৃত্তির জন্য ফাঁসির সাজা দেওয়া হল।
পাশাপাশি ইজরায়েলের সঙ্গে যুক্ত থাকার জন্য আরও ৭০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। তাদের নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটি স্পষ্ট করা হয়নি ইরানের পক্ষ থেকে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলের দাবি, ইরানের যে ভাষায় আমেরিকার আগ্রাসনের জবাব দিয়েছে, তাতে শত্রুপক্ষ যুদ্ধবিরতির রাস্তায় যেতে বাধ্য হয়েছে। যুদ্ধবিরতির জন্য ট্রাম্প কার্যত ভিক্ষা চাইছিলেন বলে দাবি করা হয়েছে।
কাতারে আমেরিকার সেনাঘাঁটির উপর ইরান হামলা চালানোর কয়েক ঘণ্টা পরই ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। এই মুহূর্তে দুই দেশের যে সমস্ত সামরিক অভিযান চলছে, তা মিটিয়ে নিয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানান।
আনুষ্ঠানিক ভাবে কোনও চুক্তি হয়নি বলে জানালেও, শত্রুতায় ইতি টানার বার্তা দেয় ইরানও। ইজরায়েল হামলা না চালালে, তাদের তরফেও আর আঘাত হানা হবে না বলে জানায়। তেল আভিভ থেকেও একই বার্তা আসে।
কাতারে আমেরিকার সেনাঘাঁটিতে যে আঘাত হানে ইরান, তার পরই যুদ্ধবিরতির সিদ্ধান্ত গৃহীত হয় বলেও দাবি ওই টেলিভিশন চ্যানেলের। বলা হয়, "কাতারে আমেরিকার আল উদেইদ ঘাঁটিতে ইরান আঘাত হানার পর, কার্যত ভিক্ষা চাওয়ার মতো করে আমেরিকার প্রেসিডেন্ট ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আর্জি জানান। আল উদেইদ ঘাঁটিতে ইরান হামলা চালানোর মাত্র এক ঘণ্টা পর ভিক্ষা চাওয়ার মতো করে ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দেন।" সাম্রাজ্যবাদী ইহুদিরা ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, তাতে ইতি টানতে ট্রাম্পই যুদ্ধবিরতির প্রস্তাব দেন বলে দাবি করা হয়েছে।
যদিও ট্রাম্প সম্পূর্ণ উল্টো দাবি করছেন। তাঁর বক্তব্য, 'প্রায় একই সময়ে ইরান এবং ইজরায়েল আমার দ্বারস্থ হয়, শান্তির কথা বলে। আমিও জানতাম সময় হয়েছে। গোটা পৃথিবী, পশ্চিম এশিয়াই আসল বিজয়ী। ভবিষ্যতে ভালবাসা, শান্তি এবং সমৃদ্ধি অপেক্ষা করছে দুই দেশের জন্যই। অনেক কিছু পাওয়া বাকি ওঁদের। সত্য এবং ধর্ম থেকে বিচ্যুত হলে অনেক কিছু হারাতেও হতে পারে। ইজরায়েল এবং ইরানের সামনে অফুরান ভবিষ্যৎ'।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?