মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৫ জুন ২০২৫ ১৩ : ২০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ইরান, ইজরায়েল এবং অন্যান্য পশ্চিমি দেশগুলির মধ্যে কয়েক দশক ধরে চলতে থাকা সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে পারমাণবিক অস্ত্র। ইজরায়েলের মতে, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে এটি তার অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই কারণেই ইজরায়েল ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হতে না দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।
তবে এটা মনে রাখা দরকার যে ইজরায়েল নিজেই একটি পারমাণবিক শক্তিধর দেশ। এরপরেই প্রশ্ন ওঠে, ইজরায়েল কীভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল, গোটা বিশ্ব কখন তা জানতে পেরেছিল এবং তাদের কাছে বর্তমানে ক‘টি পারমাণবিক বোমা রয়েছে?
ইজরায়েল সর্বদাই 'অঘোষিত পারমাণবিক শক্তি' হিসেবে পরিচিত। কারণ দেশটি কখনও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের ভাণ্ডারের কথা স্বীকার করেনি, কখনও অস্বীকারও করেনি। এই কারণেই তাদের কাছে ক’টি পারমাণবিক অস্ত্র আছে তা সঠিকভাবে অনুমান করা কঠিন। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস এবং স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে, ইজরায়েলের কাছে বর্তমানে প্রায় ৯০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।
অনেকেরই ধারণা, ইজরায়েলের কাছে ভারত ও পাকিস্তানের সমান পারমাণবিক বোমা রয়েছে। প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রী কলিন পাওয়েলের ফাঁস হওয়া একটি ইমেলের পর এই ধারণা আরও জোরদার হয়। সেখানে তিনি লিখেছিলেন, ইজরায়েলের কাছে ২০০টি পারমাণবিক বোমা রয়েছে। যার সবকটিই ইরানের দিকে তাক করা রয়েছে। ইজরায়েল বিশ্বের অন্যতম দেশ যারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) স্বাক্ষর করেনি। দেশটির পারমাণবিক কর্মসূচি এবং এর ক্ষমতা সম্পর্কে সব দেশেরেই অস্পষ্ট ধারণা রয়েছে।
স্বাধীনতার পরেই ১৯৫২ সালে ইজরায়েল অ্যাটমিক এনার্জি কমিশন গঠন করে। অনেকেরই ধারণা, দিমোনা শহরের কাছে ১৯৫৮ থেকেই পরমাণু অস্ত্র তৈরি করা শুরু করে দিয়েছিল ইজরায়েল। ১৯৬৭ সালের মধ্যে ইজরায়েল গোপনে পারমাণবিক বিস্ফোরক তৈরির ক্ষমতা অর্জন করেছিল। ১৯৭৩ সালে আমেরিকা মেনে নেয় যে ইজরায়েল পরমাণু শক্তিধর দেশ। পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলি গোপনে যে দেশগুলি ইজরায়েলকে বিক্রি করেছিল তারাই এখন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অংশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?