শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৫ জুন ২০২৫ ১১ : ৫৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভরসন্ধ্যায় দিল্লিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। মেট্রো স্টেশনের ঠিক পাশের কারখানা দাউদাউ করে জ্বলে ওঠে। আগুনে পুড়ে ছাই সমস্ত সামগ্রী। অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারিয়েছেন চারজন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তর পশ্চিম দিল্লির রিঠালা মেট্রো স্টেশনের পাশেই একটি পলিথিনের কারখানায়। মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডটি ঘটেছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছেছিল। আগুনে পুড়ে এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই।
দমকল সূত্রে জানা গেছে, পলিথিন ও জামাকাপড়ে প্রিন্টিংয়ের কাজ হয় ওই কারখানায়। গতকাল সন্ধে ৭:২৫ মিনিটে আগুন লাগে। দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে আগুন। কারখানায় দাহ্য পদার্থ মজুত ছিল। তার জেরে অগ্নিকাণ্ড আরও বিধ্বংসী আকার ধারণ করে। আশেপাশের বাড়ি ছেড়ে স্থানীয় বাসিন্দারা রাস্তায় জড়ো হন। বুধবার ভোররাত পর্যন্ত আগুন নেভানোর কাজ চলেছে।
পুলিশ সূত্রে খবর, 'মঙ্গলবার রাতেই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। তিন ও চারতলায় গতকাল ওঠা যায়নি। বুধবার সকালে ছাদ থেকে আরেকজনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। মৃত বেড়ে দাঁড়িয়েছে চারজন। অনেকেই আহত হয়েছেন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।' দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে কারখানায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?