শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | মেট্রো যাত্রী যে কাণ্ড ঘটালেন!‌ অফিস টাইমে থেমেই গেল মেট্রো 

Rajat Bose | ২৫ জুন ২০২৫ ১১ : ৪৯Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ অফিস টাইমে আবার মেট্রো বিভ্রাট। তবে এবার অন্য কারণে হল বিভ্রাট। অভিযোগ চলন্ত মেট্রোতে প্যাসেঞ্জার অ্যালার্ট ডিভাইস টিপে দেন এক যাত্রী। যার জেরে থমকে যায় মেট্রোটি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন চালক ও পুলিশ। কিন্তু কোন যাত্রী এই কাণ্ডটি ঘটিয়েছেন তা জানা যায়নি। প্রায় সাত–আট মিনিট পর রবীন্দ্র সরোবর স্টেশন থেকে মেট্রোটি ছাড়ে। তারপর থেকেই দক্ষিণেশ্বরগামী মেট্রোগুলি দেরিতে চলতে শুরু করে। যার জেরে সমস্যায় পড়েন যাত্রীরা। অফিস পৌঁছতে দেরি হয়ে যায় নিত্যযাত্রীদের। 

জানা গেছে, বুধবার সকাল ৯.‌৫০ মিনিট নাগাদ দক্ষিণেশ্বরগামী মেট্রোয় বিভ্রাট ঘটে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী ভুলবশত মেট্রোয় থাকা প্যাসেঞ্জার অ্যালার্ট ডিভাইস টিপে দেন। অ্যালার্ম বেজে ওঠে। বিপদ সঙ্কেত পেয়েই মেট্রো থামিয়ে দেন চালক। ছুটে আসেন নিরাপত্তারক্ষী এবং চালক। কিন্তু কে অ্যালার্ম বাজিয়েছেন তা জানা যায়নি। কোনও বিপদের হদিশও মেলেনি। গোটা প্রক্রিয়াটি শেষ করতে প্রায় ৭–৮ মিনিট সময় লাগে। তারপর গন্তব্যের উদ্দেশে রওনা দেয় মেট্রোটি। 


এদিকে একটি মেট্রোয় সমস্যা দেখা দেওয়ায় পিছনের মেট্রোগুলিও দেরিতে চলতে শুরু করে। এক একটি স্টেশনে প্রায় ২–৩ মিনিট করে দাঁড়াচ্ছিল প্রত্যেকটি মেট্রো, এমনই অভিযোগ করেছেন যাত্রীরা। কবি সুভাষগামী মেট্রোতেও সমস্যা দেখা দেয়। প্রতি স্টেশনে ভিড় বাড়তে থাকে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া