শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ঘোমটায় লুকোনো মুখ, ফুলশয্যার রাতে স্বামী কাছে আসতেই তরুণী বললেন, 'ছুঁলেই ৩৫ টুকরো করব'

Pallabi Ghosh | ২৫ জুন ২০২৫ ১১ : ৩৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ফুলশয্যার রাতে স্ত্রীর সোহাগে, আদরে কাটানোর স্বপ্ন ছিল তরুণের। কিন্তু ঘটল ঠিক উল্টোটা। বিয়ের প্রথম রাতে একসঙ্গে কাটানোর মুহূর্তেই প্রাণনাশের হুমকি পেলেন তিনি! তাও আবার ৩৫ টুকরো করে দেওয়ার! 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। পুলিশ জানিয়েছে, ২৯ এপ্রিল ২৬ বছরের নিষাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন‌‌ সীতারা। বিয়ের প্রথম রাতেই স্বামীকে প্রাণনাশের হুমকি দেন তরুণী। ৩০ এপ্রিল শ্বশুরবাড়িতে পা রাখেন সীতারা। ২ মে ধুমধাম করে রিসেপশনের অনুষ্ঠান উদযাপন হয়। যে সময় আত্মীয়রা হুল্লোড়ে মেতেছিলেন, সেই সময়েই বন্ধ ঘরের মধ্যে সদ্য বিবাহিতা স্ত্রী স্বামীকে ৩৫ টুকরো করার হুমকি দেন। 

 

নিষাদ জানিয়েছেন, 'যখন ঘরে ঢুকলাম, তখন বিছানার এককোণায় চুপচাপ বসেছিল সীতারা। ঘোমটায় মুখ ঢাকা ছিল। ওর কাছে যেতেই, হঠাৎ ঘোমটার আড়াল থেকে ধারালো ছুরি বের করে।‌ তখনই বলে, আমি শুধুমাত্র আমানের। আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। ছুঁলেই ৩৫ টুকরো করব।' গোটা রাত সোফায় বসে কাটিয়ে দেন নিষাদ। বিছানায় ছুরি হাতেই বসেছিলেন সীতারা।' 

 

এভাবেই তিনদিন রাতে না ঘুমিয়ে কাটিয়েছেন নিষাদ। ঘুম পেলেই তাঁর মনে হত, এই বুঝি কুপিয়ে খুন করবেন সীতারা। এমনকী তাঁর স্ত্রীও ভোরবেলায় ঘুমাতে যেতেন। এরপরই পরিবারে বিষয়টি জানান। শুরুতে অশান্তি হলেও, দুই পরিবারের তরফে সীতারাকে বোঝানোর চেষ্টা করানো হয়। পরিবারের চাপে শ্বশুরবাড়িতে থেকে গেলেও, নিষাদকে রোজ রাতে হেনস্থা করতেন তরুণী। 

 

অবশেষে ৩০ মে শ্বশুরবাড়ি ছেড়ে পালিয়ে যান সীতারা। বাড়ির পাঁচিল টপকে আমানের কাছে চলে যান। বিষয়টি সিসিটিভিতেও ধরা পড়ে। এই ঘটনায় কোনও এফআইআর দায়ের করেনি পরিবার। নিষাদও জানিয়েছেন, তিনি দ্বিতীয়বার বিয়ে করবেন। সীতারা ফিরে এলেও, তাঁর সঙ্গে আর সংসার করবেন না। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া