শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Daily Horoscope: Sun Luna and Venus will be creating rare yoga today Rashifal

লাইফস্টাইল | সূর্য-চন্দ্র-বৃহস্পতির ত্রিগ্রহী যোগে অর্থের ট্রিপল সেঞ্চুরি! আজ টাকা লাগালেই তিনগুণ রিটার্ন পাবে কোন কোন রাশি?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৫ জুন ২০২৫ ০৭ : ০২Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আজ ২৫ জুন ২০২৫। বাংলা পঞ্জিকা অনুসারে আর ১০ আষাঢ়। আজকের দিনে সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি একই সঙ্গে মিথুন রাশিতে অবস্থান করবে। ফলে তৈরি হবে বিরল ত্রিগ্রহী যোগ। এছাড়াও আজ বৃহস্পতি ও চন্দ্র গজকেশরী যোগ তৈরি করবে। সব মিলিয়ে একাধিক শুভযোগের প্রভাবে আজকের দিনটি কিছু কিছু রাশির জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত লাভজনক হতে পারে। তবে মাথায় রাখতে হবে এই পূর্বাভাস সার্বিক দিক নির্দেশ দিলেও কোনও নির্দিষ্ট ব্যক্তির ভাগ্যলিপি নির্ভর করে তাঁর নিজস্ব জন্মকুণ্ডলীর উপর। কাজেই সেটি ব্যক্তিভেদে একেবারে বিপরীত হতে পারে। ফলে কোনও অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে সেটি যাচাই করে নিন।

 

বৃষ

আজ বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। চন্দ্র ও বৃহস্পতির শুভ প্রভাবে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল। যাঁরা নিজস্ব ব্যবসায় যুক্ত, তাঁরা পুরনো বিনিয়োগ থেকে আজ মুনাফা পেতে পারেন। চাকুরিজীবীদের জন্য বোনাস বা প্রমোশনের সম্ভাবনা রয়েছে।

 

মিথুন

ত্রিগ্রহী যোগ ও গজকেশরী যোগের প্রভাবে আজ মিথুন রাশি যা ছোঁবে তাই সোনা। বিশেষ করে যাঁরা ফ্রিল্যান্সিং, মিডিয়া, অনলাইন ব্যবসা বা রিটেইল সেক্টরের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য উপার্জনের নতুন দরজা খুলে যেতে পারে।

 

কন্যা

কোনও পুরনো লেনদেন থেকে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। ঋণমুক্ত হওয়ার পথ প্রশস্ত হতে পারে। অফিসে কোনও দীর্ঘমেয়াদী প্রকল্পে যুক্ত হলে তার মাধ্যমে আর্থিক লাভ হবে। যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন, তারা আজ চাকরির ডাক পেতে পারেন।

 

তুলা

তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক ক্ষেত্রে সুখবর অপেক্ষা করছে। যাঁরা এক্সপোর্ট ইমপোর্ট করেন তাঁদের বাইরের শহর থেকে আর্থিক সুযোগ আসতে পারে। যাঁরা যৌথ বিনিয়োগে করেন, তাঁদের আজ অংশীদারিত্বে লাভবান হওয়ার ইঙ্গিত রয়েছে। অনেক দিন আটকে থাকা ব্যাঙ্ক সংক্রান্ত কাজও আজ সুচারুভাবে এগোবে।

 

কুম্ভ

বৃদ্ধি যোগের প্রভাবে আজ কুম্ভ রাশি আর্থিক ভাবে লাভবান হবে। যাঁরা পেশাগতভাবে গবেষণা, শিক্ষা বা পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য আজ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বেসরকারি ক্ষেত্রে নতুন প্রজেক্ট বা ক্লায়েন্ট পাওয়ার সুযোগ আসবে। পারিবারিক ভাবে অপ্রত্যাশিত ভাবে টাকা পেতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া