শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আজব আচরণ! ২১ জায়গায় বোম রাখার হুমকির মেল 

AG | ২৪ জুন ২০২৫ ২০ : ০৫Arya Ghatak


আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো বোমা হুমকির বিরুদ্ধে  চেন্নাই-এর এক ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করা হয়। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ঘটল বিপত্তি৷ প্রেমিকের  নামের আইডি দিয়ে গুজরাট জুড়ে ২১টি হুমকিমূলক ইমেল পাঠিয়েছিলেন তিনি। অভিযুক্তের নাম রেনে জোশিলদা। চেন্নাইয়ের এক বহুজাতিক সংস্থার সিনিয়র কনসালট্যান্ট।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রেনে জোশিলদা দিভিজ প্রভাকরের প্রেমে পড়েছিলেন। দিভিজ এই বছরের শুরুতেই অন্য একজন মহিলাকে বিয়ে করেন। এই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে, তিনি তাঁর প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করেন। ভয় এবং ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার প্রচারণা শুরু করেন। তদন্তকারী মারফত, রেনে জোশিলদা ভুয়ো ইমেল আইডি, ভিপিএন, ভার্চুয়াল নম্বর এবং ডার্ক ওয়েব ব্যবহার করে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, বিজে মেডিকেল কলেজ এবং আহমেদাবাদের একাধিক স্কুল সহ গুরুত্বপূর্ণ পাবলিক সাইটগুলিতে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে মিথ্যে ইমেল পাঠান।  ঘৃণা ও প্রতিশোধ থেকেই এই কান্ড বলে জানিয়েছে পুলিশ৷ 

৩ জুন আহমেদাবাদের সারখেজ থানায় একটি এফআইআর দায়ের করা হলে মামলাটি শুরু হয়। একটি স্কুল হুমকিমূলক মেইল ​​পায়। পরে আরও ইমেল প্রকাশিত হয়। যেখানে দাবি করা হয় যে বিভিন্ন প্রতিষ্ঠানে বোমা রাখা হয়েছে। রেনে জোশিলদা মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান, তামিলনাড়ু এবং কেরালা সহ ১২টি রাজ্যে ভিআইপি পরিদর্শন এবং ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে মিলে ইমেলগুলি সাজিয়েছিলেন। তদন্তকারীরা বলছেন  উন্নত সরঞ্জাম ব্যবহার করা সত্ত্বেও, একটি ছোট প্রযুক্তিগত ত্রুটির কারণে তাঁকে শনাক্ত করা যায়।

তাঁকে ট্র‍্যাক করে পুলিশ তাঁর চেন্নাইয়ের বাড়িতে গিয়ে হাতেনাতে ধরে৷ তাঁর উল্লেখযোগ্য ডিজিটাল এবং কাগজের প্রমাণ উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে রেনে পুলিশের আওতায়৷ এই ঘটনার সঙ্গে জড়িয়ে সমস্ত দিক পর্যবেক্ষণ করে দেখছে পুলিশ৷


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া