শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রেমিকের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচ, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও পাঠালেন স্বামীকে! শেষমেশ যা হল

Pallabi Ghosh | ২৪ জুন ২০২৫ ১৯ : ৫৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকের সঙ্গে হোটেলে একান্ত যাপন। নাচগান, মদ্যপানে মত্ত দুজনে। অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচ করছেন দুজনেই। সেই মুহূর্তের ভিডিও স্বামীকে পাঠিয়ে দিলেন স্ত্রী। তা দেখেই নিজেকে শেষ করলেন এক যুবক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতাকে। পুলিশ জানিয়েছে, স্ত্রী দিব্যা ও তাঁর প্রেমিক দীপকের কেচ্ছা ফাঁস হতেই আত্মহত্যা করেছেন এক কৃষক। একটি ভিডিও শেয়ার করে আত্মহত্যার কারণ জানিয়েছেন তিনি। এও জানিয়েছেন, স্ত্রী প্রেমিকের সঙ্গে মিলে দিনের পর দিন মানসিক নির্যাতন করতেন। তার জেরেই এই চরম পদক্ষেপ করছেন তিনি। 

ভিডিওবার্তায় যুবক জানিয়েছেন, সেদিন তাঁর স্ত্রী একটি ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন। যেখানে দেখা গেছে, দীপকের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচ করছেন দিব্যা। এমনকী অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়ে ভিডিওতে। প্রেমিকের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এর কয়েক ঘণ্টা পরেই আত্মহত্যা করেন। 

যুবক এও জানিয়েছেন, ২০১৯ সালে দিব্যার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল। এরপর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সময় দিব্যা জানিয়েছিলেন, তিনি আহমেদাবাদে হোটেল ম্যানেজার হিসেবে কাজ করেন। কিন্তু বিয়ের পর জানান, তিনি মুম্বইয়ে বার ডান্সার হিসেবে কাজ করেন। 

যুবক ভিডিওবার্তায় পুলিশি তদন্তের আর্জি জানান। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। দু'জনের কড়া শাস্তির দাবি জানিয়ে চরম পদক্ষেপ করেন তিনি। এ ঘটনায় শোরগোল গোটা এলাকায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া