শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'কাঁওয়ার' তীর্থযাত্রীদের নিরাপত্তায় এবার কঠোর ব্যবস্থাপনা ! গোটা রাস্তা হেঁটে যাবে পুলিশ, থাকবে ড্রোন

AG | ২৪ জুন ২০২৫ ১৯ : ০৪Arya Ghatak

 

আজজাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের 'কাঁওয়ার' তীর্থযাত্রীদের জন্য এবার নতুন পদক্ষেপ নিল পুলিশ৷ শাহজাহানপুর জেলা দিয়ে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ঘোষণা। স্থানীয় পুলিশ ভক্তদের পাশাপাশি হাঁটবে বলে জানা গিয়েছে৷ পথে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে৷ এমনকি আকাশপথে নজরদারির জন্য ড্রোন মোতায়েন করা হবে৷ 

কাঁওয়ার যাত্রা শিবের ভক্তদের একটি বার্ষিক তীর্থযাত্রা।  কাঁওয়াররা সাধারণত শ্রাবণ মাসে গঙ্গার পবিত্র জল এনে শিবকে উৎসর্গ করেন। সূত্রে খবর, শাহজাহানপুরের তীর্থযাত্রীরা ফারুখাবাদের পঞ্চাল ঘাট থেকে জল এনে গোল গোকরনাথের শিব মন্দিরে 'জলাভিষেক' করতে ১৬০ কিলোমিটার যাত্রা করেন। এই পথের প্রায় ১০০ কিলোমিটার অংশ শাহজাহানপুরের মধ্য দিয়ে যায়। সেখানেই জেলা পুলিশ নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব পালন করবে। ক্যামেরা স্থাপনের স্থানগুলি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। ড্রোন ক্যামেরাগুলিও রিয়েল টাইমে পুরো রুট পর্যবেক্ষণ করবে। রুটের পাশে অবস্থিত প্রতিটি থানার বাইরে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।অতিরিক্ত নিরাপত্তার জন্য পুলিশ রেসপন্স ভেহিকেলস (পিআরভি) রুটে টহল দেবে। 

কাঁওয়ার তীর্থযাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করা পুলিশের একটি নিয়মিত দায়িত্ব বলে জানিয়েছে। একটি ট্র্যাকিং গাড়িও অনুরোধ করা হয়েছে। শীঘ্রই সরবরাহ করা হবে খবর৷ এই রুটে যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

এই অংশটি দুর্ঘটনাপ্রবণ। তাই সমস্ত চালককে ইতিমধ্যেই কাঁওয়ার যাত্রার সময় গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখতে বলা হয়েছে।   ট্র্যাফিক নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা উত্তরোত্তর বাড়বে বলেই সূত্রে খবর৷


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া