মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৪ জুন ২০২৫ ১৮ : ১৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: প্লাস্টিক মানেই হল একটি ফেলে দেওয়ার বিষয়। তাকে দিয়ে আর কোনও কাজ সহজে হয় বলে কেউ জানে না। তবে এখানেই সামনে আসছে একটি যুগান্তকারী আবিষ্কার। সেখানে দেখা গিয়েছে এক ধরণের ব্যাকটেরিয়া রয়েছে যাকে ব্যবহার করে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তৈরি হতে পারে ওষুধ।
গবেষকরা সম্প্রতি ই কোলাই নামের ব্যাকটেরিয়াকে একটি বিরাট কাজে ব্যবহার করেছেন। তারা এই ব্যাকটেরিয়াকে দিয়ে প্লাস্টিক বোতলে নিয়ে গিয়েছেন। এরপর সেখান থেকে তারা প্যারাসিটামল যা জ্বরের অন্যতম ওষুধ বলে পরিচিত সেটা তৈরি করেছেন। যদিও গোটা বিষয়টি ল্যাবরেটরিতে করা হয়েছে। তাও এবিষয়ে সকলকে চমকে দিয়েছে।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই কাজটি করে দেখিয়েছেন। তারা জানিয়েছেন এই প্রথম তারা প্রযুক্তির সাহায্যে কেমিস্ট্রিকে বায়োলজির সঙ্গে যুক্ত করেছেন। ফলে সেখান থেকে তারা ই কোলাই ব্যাকটেরিয়াকে ব্যবহার করে প্লাস্টিকের বোতল থেকে পেইনকিলার তৈরি করতে সক্ষম হয়েছেন।
নেচার পত্রিকাতে প্রকাশিত এই খবরে গোটা বিশ্বে হৈচৈ পড়ে গিয়েছে। সেখান থেকে দেখা গিয়েছে যেভাবে এই কাজটি তারা করেছেন তাতে এটি চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে বিরাট পদক্ষেপ হতে পারে। পৃথিবীতে বহু প্লাস্টিকের বোতলকে কাজের পর ফেলে দেওয়া হয়। তবে সেখান থেকে এই ধরণের ওষুধ তৈরির কাজ এই প্রথম হল। অন্যদিকে ই কোলাইয়ের মতো মারণ ব্যাকটেরিয়াকে যেভাবে তার শক্তি দিয়েই ওষুধ তৈরির কাজটি করানো হয়েছে তাতে সকলেই অবাক হয়েছে। ফলে এবার থেকে ফেলে দেওয়া প্লাস্টিক যে মানুষের উপকারে লাগতে পারে সেটাই সামনে এসে গিয়েছে।
গবেষকরা দাবি করেছেন ই কোলাই দিয়ে তারা ২৪ ঘন্টার মধ্যেই ওষুধ তৈরি করতে পারছেন। ফলে সেখান থেকে তারা এবার এই কাজটি নিয়ে আরও গবেষণা করতে চান। যদি সঠিকভাবে কাজে লাগে তাহলে এটি আগামীদিনে প্লাস্টিক নিরোধ করতে যুগান্তকারী একটি পদক্ষেপ হিসেবে কাজে লাগতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?