মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেইনি শুধু একটি হাত-ই ব্যবহার করেন! কেন? জানুন রহস্য

RD | ২৪ জুন ২০২৫ ১৬ : ৫০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাতে যুদ্ধবিরতি চলছে। কিন্তু তার মধ্যেও ইজরায়েল ও ইরান, উভয়ই একে অপরকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসন প্রশ্নের মুখে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেইনির নাম বিশ্বজুড়ে বার বার শিরোনামে এসেছে। দুনিয়াজুড়ে মানুষের খামেইনিকে নিয়ে কৌতুহল বেড়েছে। অনেকেই লক্ষ্য করেছেন যে, ভাষণ দেওয়া বা কথা বলার সময়ে তিনি সর্বদা একটি হাত ব্যবহার করেন। এর নেপথ্যে কী রহস্য রয়েছে?  

খামেনি কেন কেবল একটি হাত ব্যবহার করেন? 

এই জন্য ফিরে যেতে হবে ১৯৮১ সালের ২৭ জুন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেদিন ইরানের রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলি খামেইনি আবুজার মসজিদে বক্তৃতা দিচ্ছিলেন। অনুষ্ঠান চলাকালীন, একজন যুবক তার কাছে একটি টেপ রেকর্ডার রেখেছিল।

কিন্তু সেটি শুধুমাত্র একটি টেপ রেকর্ডার ছিল না, তার ভেতরে একটি লুকানো বোমা ছিল!

যখনই ডিভাইসটি চালু করা হয়, তখনই বিকট শব্দে বিস্ফোরণয ঘটে। খামেইনি গুরুতর আহত হন এবং মেঝেতে পড়ে যান। মসজিদে সর্বত্র বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

সেই বোমা হামলার পর থেকে খামেইনির ডান হাত আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। সেই কারণেই তিনি বেশিরভাগ সময় জনসমক্ষে কেবল তাঁর বাঁ হাতটিই ব্যবহার করেন।

বিগত ১২ দিন ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত ছিল। তবে আপাতত যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে ইরান-ইজরায়েল সংঘাতে। তবে, যুদ্ধবিরতির পরও পারস্পারিক নিশানা চলছেই। এই সংঘাতে এতদিন বিশ্ব কেবল শক্তিশালী সব ক্ষেপণাস্ত্রগুলিই দেখেনি, বরং খামেইনির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদেরও স্মরণ করছে। কারণ এঁদের অতীত ভয়ঙ্কর।

চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন কিন্তু খামেইনি সকল প্রতিকূলতার বিরুদ্ধেও বেঁচে গিয়েছেন
১৯৮১ সালের বোমা বিস্ফোরণে আয়াতুল্লা খামেইনি গুরুতর আহত হয়েছিলেন। বিস্ফোরণে তাঁর ডান হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে, তাঁর ফুসফুসের কিছু অংশ এবং কানের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। ইরানের সর্বোচ্চ নেতার বুকের একপাশে গুরুতরভাবে পুড়ে যায়। বোমার টুকরোগুলি তাঁর শরীরের ডান দিকে আটকে যায়।

যখন খামেইনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তাঁর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, একজন চিকিৎসক তাঁকে মৃত ঘোষণাও করেছিলেন। কিন্তু অন্য ডাক্তারদের একটি দল হাল ছাড়েনি - তাঁরা অস্ত্রোপচার চালিয়ে যান এবং খামেইনির জীবন বাঁচান।

অপারেশনের পর তার প্রথম প্রশ্ন ছিল-
অস্ত্রোপচারের পর, খামেইনি কথা বলতে পারছিলেন না। কিন্তু তাঁর বাম হাত ব্যবহার করে তিনি একটি প্রশ্ন লিখেছিলেন: "মসজিদে আমার সঙ্গীরা কি আঘাত পেয়েছেন?"

তাঁকে বলা হয়েছিল যে বাকি সবাই নিরাপদ।

তারপর তিনি জিজ্ঞাসা করেছিলেন: "আমার কী হয়েছে?" চিকিৎসকরা ব্যাখ্যা করেছিলেন যে- তাঁর ডান হাত আর কখনও কাজ নাও করতে পারে।

এর উত্তরে খামেইনি শান্তভাবে উত্তর দিয়েছিলেন: "যদি আমার মস্তিষ্ক এবং জিহ্বা কাজ করে, তবে আমার হাতের প্রয়োজন নেই।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া