সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Dolce Hanoi hotel is famous for gold plated structure in Vietnam

লাইফস্টাইল | কমোড থেকে খাট- সবই সোনায় মোড়া! কলকাতা থেকে ৩ ঘণ্টা দূরেই আছে পৃথিবীর একমাত্র সোনার হোটেল! একরাতের ভাড়া কত জানেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৪ জুন ২০২৫ ১৬ : ৪৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: এক সময় বামপন্থীরা মিছিল করে স্লোগান দিতেন, “তোমার নাম, আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম”। পশ্চিমবাংলায় বামেরা শক্তি হারালেও সে যাত্রায় কিন্তু সফল হয়েছিল আন্দোলন। পশ্চিম এশিয়ার দরিদ্র দেশটি থেকে পালাতে বাধ্য হয়েছিল মার্কিন সেনা। সেই থেকেই বামপন্থী আন্দোলনের সাফল্যের স্ট্যাম্প বহন করছে দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটি। কিন্তু জানেন কি, সেই হো চি মিনের দেশেই রয়েছে এমন এক হোটেল যেখানে উদযাপিত হয় চূড়ান্ত বিলাসিতা?

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অবস্থিত ডলচে হ্যানয় গোল্ডেন লেক হোটেল, বিশ্বের সবচেয়ে পরিচিত হোটেলগুলির মধ্যে অন্যতম। অদ্ভুত এই হোটেলের প্রায় সব কিছুই ২৪ ক্যারেট সোনার প্রলেপে মোড়া। হ্যাঁ, ঠিকই পড়ছেন। ২০২০ সালে উদ্বোধন হওয়া এই পাঁচতারা হোটেলের বাইরের দেওয়াল থেকে শুরু করে বাথটাব, বেসিন, শাওয়ার হেড, খাওয়ার প্লেট, চামচ, এমনকি টয়লেট পর্যন্ত সোনার প্রলেপে ঢাকা। এমনকী হোটেলের ২৫ তলার ছাদে রয়েছে একটি গোল্ড-প্লেটেড ইনফিনিটি সুইমিং পুল, যা সূর্যের আলোয় ঝলমল করে চোখ ধাঁধিয়ে দেয়।
এই প্রকল্পের পেছনে রয়েছে হোয়া বিহ গ্রুপ। হোটেল মালিকদের অবশ্য দাবি, তৈরি করতে বেশি খরচ হলেও, হোটেলটির রক্ষণাবেক্ষণ ব্যয় বরং কম। কারণ সোনা একটি বর ধাতু। অর্থাৎ এতে মরচে পড়ে না, ক্ষয়ও হয় না। পাশাপাশি এটি বিশ্বের একমাত্র সোনায় মোড়া হোটেল হওয়ায়, সারা দুনিয়া থেকে পর্যটকরা আসেন হোটেলে থাকতে। প্রায় ২০০ কক্ষ বিশিষ্ট এই হোটেলে এক রাতের খরচ প্রায় ২৫০ মার্কিন ডলার থেকে শুরু হয়। যা ভারতীয় মুদ্রায় ২১ হাজার টাকার কিছুটা বেশি। ভ্রমণ প্রেমীদের জন্য জানিয়ে রাখা ভাল, যে কলকাতা থেকে হ্যানয় যাওয়ার বিমানও পাওয়া যায় সহজেই। নন-স্টপ বিমানে চড়লে সময় লাগে মাত্র তিন ঘণ্টা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া