শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অপারেশন সিঁদুরের অংশ ছিলেন, দাবি এনএসজি কমান্ডোর, তবুও স্ত্রীকে হত্যায় অভিযুক্তকে জামিন দিল না সুপ্রিম কোর্ট

RD | ২৪ জুন ২০২৫ ১৫ : ০৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: এনএসজি-র ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডো হওয়া সত্ত্বেও স্ত্রীকে হত্যার মামলায় কোনও রকম ছাড় দিল না সুপ্রিম কোর্ট। পণের চাহিদার বলি হয়ে মারা যাওয়া স্ত্রীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ওই কমান্ডো। তাঁর জামিনের আবেদনের শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দিল, “অপারেশন সিঁদুরে অংশগ্রহণ আপনাকে আইনি দায় থেকে মুক্তি দিতে পারে না।”

মঙ্গলবার সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশনের শুনানিতে অভিযুক্ত কমান্ডোর আইনজীবী জানান, তাঁর মক্কেল জাতীয় নিরাপত্তা বাহিনী এনএসজির সদস্য এবং “অপারেশন সিঁদুর”-এ অংশ নিয়েছিলেন। 

গত মে মাসের এই অপারেশন ছিল পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতীয় সেনার পালটা প্রতিক্রিয়া। আদালতের কাছে তাই অনুরোধ ছিল, তাঁকে পুলিশি আত্মসমর্পণ থেকে রেহাই দেওয়া হোক। কিন্তু বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া মঙ্গলবার সাফ জানিয়ে দেন, “এটা আপনার দায়মুক্তির কোনও কারণ হতে পারে না। ...অভিযোগ অনুযায়ী, যে নৃশংস ভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তা কোনওভাবেই ছাড়যোগ্য নয়।"

এই মামলায় অভিযুক্ত কমান্ডোর বিরুদ্ধে ৩০৪বি ধারা অনুযায়ী মামলা দায়ের হয়েছে, যা পণ-সংক্রান্ত মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য। কমান্ডোর আইনজীবী দাবি করেন, আসল অভিযোগ একটিই— পণ হিসেবে একটি মোটরবাইকের দাবি। এবং সেই অভিযোগ উঠেছে নিহত স্ত্রীর আত্মীয় দুই সাক্ষীর কাছ থেকে, যাঁদের বক্তব্যে বহু অসামঞ্জস্য রয়েছে বলে দাবি তাঁর।

তবুও বিচারপতি বিনোদ চন্দ্রন-সহ দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, হাইকোর্ট আগেই এই আবেদনে অভিযুক্তকে রেহাই দেয়নি, এবং এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টও আত্মসমর্পণের ক্ষেত্রে ছাড় দিতে নারাজ। আদালত এদিন জানায়, “আমরা আত্মসমর্পণ থেকে ছাড়ের আবেদন প্রত্যাখ্যান করছি। তবে বিশেষ অনুমতি পিটিশনের প্রেক্ষিতে প্রসিকিউশনের কাছে ছ'সপ্তাহের মধ্যে জবাবদিহি চাওয়া হল।” 

অভিযুক্ত কমান্ডোর আইনজীবী সময় চাওয়ায় আদালত আত্মসমর্পণের জন্য দু'সপ্তাহ সময় দেয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া