শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৪ জুন ২০২৫ ১৪ : ২১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ওড়িশার গঞ্জাম জেলায় দুই দলিত ব্যক্তিকে গরু পাচারের অভিযোগে অর্ধনগ্ন করে লাঞ্ছিনা করা হয়েছে। তাঁদের হাঁটু গেড়ে হামাগুড়ি দিতে বাধ্য করা হয়েছে, এছাড়াও ঘাস খেতে এবং নর্দমার জল পান করতে বাধ্য করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রবিবার ধারাকোট থানা সীমানার অন্তর্গত খারিগুম্মা গ্রামের জাহাদাতে এই ঘটনাটি ঘটে। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তারপরই রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে পিটিআই ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
Pained to see that two Dalit youths in Odisha’s Ganjam district were forced to crawl, eat grass and drink dirty water by Bajrang Dal goons.
— Aditya Goswami (@AdityaGoswami_) June 23, 2025
Such acts are not only inhumane but also a direct attack on Baba Saheb’s Constitution. pic.twitter.com/EDgr82Zrm7
পুলিশের দাবি, সিঙ্গিপুরের বাবুলা নায়ক (৫৪) এবং বুলু নায়ক (৪২) হরিউর থেকে তাঁদের গ্রামে একটি অটোতে দু'টি গরু এবং একটি বাছুর নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে খারিগুম্মায় স্বঘোষিত 'গো-রক্ষক'দের একটি দল তাঁদের ধরেন। বাবুলা ও বুলুর বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ আনেন গো-রক্ষকরা।
গো-রক্ষরকা বাবুলা ও বুলুরের কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ। পুলিশ আরও জানিয়েছে যে, ভুক্তভোগীরা গো-রক্ষরদের দাবি মানতে অস্বীকার করলে তাদের শারীরিকভাবে লাঞ্ছিনা করা হয়। সঙ্গে অবমাননাকর আচরণও করা হয়।
একজন পুলিশ আধিকারিক বলেন, "বাবুলা ও বুলুকে একটি সেলুনে নিয়ে যাওয়া হয় এবং তাদের মাথা অর্ধেকটা ন্যাড়া করে দেওয়া হয়। তারপর তাঁদের এক কিলোমিটারেরও বেশি গামাগুড়ি দিতে বাধ্য করা হয়, ঘাস খাওয়ানো হয় এবং নর্দমার জল পান করানো হয়।"
গোরক্ষকদের হাত থেকে পালাতে পারার পর, ভুক্তভোগীরা রবিবার সন্ধ্যায় ধারাকোট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
ভুক্তভোগীদের মতে, গরুগুলি বাবুলার মেয়ের বিয়ের জন্য ঐতিহ্যবাহী উপহার হিসেবে আনা হয়েছিল।
দু'জনকে লাঞ্ছিনা করা এবং অর্ধেক মাথা ন্যাড়া করার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। গঞ্জামের এসপি শুভেন্দু কুমার পাত্র জানিয়েছেন যে, মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ এই ঘটনায় কমপক্ষে ছয়জনকে আটক করেছে। তিনি বলেন, "মামলায় জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য খোঁজ চলছে।"
বাবুলা নায়ক এবং বুলু নায়ক ধারাকোট কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে, আক্রমণকারীদের উদ্দেশ্য পশু রক্ষা নয় বরং চাঁদাবাজি করা।
পুলিশ কর্তৃপক্ষ গরু নিয়ে যাওয়ার উদ্দেশ্য যাচাই করছে। যদিও ভুক্তভোগীরা দাবি করেছেন যে- বিয়ের অনুষ্ঠানের জন্য সেগুলিকে নিয়ে য়াওয়া হচ্ছিল।
গঞ্জাম জেলা দলিত মহাসংঘের আহ্বায়ক সংগ্রাম নায়ক বলেছেন: "আমরা এই নৃশংস জাপাত ভিত্তিক হিংসার নিন্দা জানাই। ন্যায়বিচার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজ্যব্যাপী আন্দোলন শুরু করা হবে।" রাজ্যের প্রাক্তন কংগ্রেস প্রধান নিরঞ্জন পট্টনায়ক বলেন, "এটি লিখতেও আমার হৃদয় ভেঙে যাচ্ছে। গঞ্জাম জেলার দুই তরুণ দলিত পুরুষকে অপমানিত ও নির্যাতন করা হয়েছিল - মাথা অর্ধেক কামানো, ২ কিমি হামাগুড়ি দিতে বাধ্য করা, ঘাস খেতে এবং নর্দমার জল পান করতে বাধ্য করা। আর কিসের জন্য? কেবল তাদের মেয়ের বিয়ের জন্য একটি গরু কেনার জন্য। জাতিগত হিংসা বাড়ছে। ওড়িশায়, ন্যায়বিচার অনের দূরের বস্তু বা প্রায় অদৃশ্য বলে মনে হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী কেন নীরব?"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?