মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ঘণ্টাখানেকেই যুদ্ধবিরতি লঙ্ঘন! ফের মিসাইল ছুঁড়ছে ইরান, মুহুর্মুহু সাইরেন বাজছে ইজরায়েল জুড়ে

Riya Patra | ২৪ জুন ২০২৫ ১৩ : ৪১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: টানা ১২ দিন যুদ্ধের পর, ঘণ্টাখানেক আগেই যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে দুই দেশ। কয়েকঘণ্টার মধ্যেই যা তথ্য উঠে আসছে, তাতে বোঝা যাচ্ছে, তাহলে কি যুদ্ধবিরতি লঙ্ঘন শুরু?

 

আইডিএফ অর্থাৎ ইজরায়েল ডিফেন্স ফোর্স ভারতীয় সময় একটা পাঁচ নাগাদ বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরান ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে, নর্দান ইজরায়েলে সাইরেন বাজছে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য। 

 অবশেষে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মতি দিল ইজরায়েল এবং ইরান। মঙ্গলবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইলের হুমকির বিরুদ্ধে আমরা আমাদের অভিযান সফলভাবে শেষ করেছি’। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু আরও বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় সহযোগিতা এবং প্রতিরক্ষায় অংশগ্রহণের জন্য আমি কৃতজ্ঞ। তাঁর প্রস্তাবিত যুদ্ধবিরতিতে আমরা সম্মতি জানাচ্ছি’।

এদিন প্রথমে ইজরায়েলের সম্মতির কথা ঘোষণার পরেই ট্রাম্প একটি বার্তায় জানান, ‘উভয় পক্ষ তাদের শেষ মিশন শেষ করার পর যুদ্ধবিরতি কার্যকর হবে’। ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইরানের বিদেশমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি জানান, তাঁদের পক্ষ থেকে এখনও কোনও যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার কিছুক্ষণ পরেই ইরানের অবস্থানে বদল আসে। খামেনেইয়ের দেশের রাষ্ট্রীয় টিভি যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে জানায়, বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ট্রাম্পও পরে আরও একটি পোস্ট করে বলেন, ‘ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর রয়েছে।

 

মঙ্গলবার সকালেও ইরান হামলা চালিয়েছে ইজরায়েলে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘণ্টাখানেক পরে ইজরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, ফের হামলা চালাচ্ছে ইরান। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া