সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ জুন ২০২৫ ১২ : ৪১Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র নতুন সিজনে প্রথম অতিথি হয়ে এসেছেন সলমন খান। সেখানেই ভক্তদের চমকে দিয়ে নিজের শারীরিক জটিলতা নিয়ে খোলামেলা কথা বলেন ভাইজান। ৫৯ বছর বয়সি অভিনেতা অকপটে জানান, নানা জটিল রোগের সঙ্গে লড়াই করেও তিনি প্রতিদিন কাজ করে চলেছেন।
ব্রেন অ্যানিউরিজমের মতো একটি বিরল রোগে ভুগছেন সলমন। তাঁর কথায়, "প্রতিদিন আমার হাড় ভাঙছে—পাঁজর ভেঙে গেছে, তবু কাজ করছি। আমার ট্রাইজেমিনাল নিউরালজিয়া আছে, ব্রেনে অ্যানিউরিজম রয়েছে, আবার আছে এভি ম্যালফরমেশন। সবকিছু সত্ত্বেও আমি চালিয়ে যাচ্ছি।’ স্বাভাবিকভাবেই এই খবরটি প্রকাশ্যে আসার পর চিন্তার ভাঁজ পড়েছে ভক্তদের কপালে। ঠিক কী এই রোগ?
সেরিব্রাল অ্যানিউরিজম’-এর অপর নাম ব্রেন অ্যানিউরিজম। আবার ইন্ট্রাক্রানিয়াল অ্যানিউরিজমও বলা হয়। এতে মস্তিষ্কের রক্তনালীর দেওয়ালে একটি অস্বাভাবিক দুর্বলতা বা ফুলে যায়। এটি একটি বেলুনের মতো দেখায় যা রক্তে পূর্ণ থাকে। মস্তিষ্কের রক্তনালীর দুর্বলতার কারণে এটি ফেটে যেতে পারে, যা মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটায়। এই রক্তক্ষরণ অত্যন্ত গুরুতর এবং মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে।
চিকিৎসকদের মতে, মস্তিষ্কের ধমনীর দেওয়াল পাতলা এবং দুর্বল হয়ে এলে অ্যানিউরিজম দেখা দিতে পারে। তবে, অনেকে মস্তিষ্কের অ্যানিউরিজম নিয়েও জন্মগ্রহণ করে থাকে। এটি জন্মসূত্রে ধমনীর দেওয়ালের অস্বাভাবিকতার কারণে তৈরি হয়। ধমনীর দুর্বলতা ছাড়াও অতিরিক্ত ধূমপান ও অ্যালকোহলে আসক্তি, উচ্চ রক্তচাপ, জেনেটিক ত্রুটিও ব্রেন অ্যানিউরিজমের কারণ হতে পারে।
সাধারণত অ্যানিউরিজম যতক্ষণ না ফেটে যায় বা বড় হয়ে স্নায়ু বা টিস্যুতে চাপ সৃষ্টি করে ততক্ষণ লক্ষণ দেখা দেয় না। তবে অ্যানিউরিজম ফেটে গেলে তীব্র উপসর্গ দেখা দিতে পারে। এক্ষেত্রে আকস্মিক ও তীব্র মাথাব্যথা, বমি বমি ভাব এবং ঘাড় শক্ত হয়ে যাওয়া ও শরীরে খিঁচুনি হতে পারে।
অ্যানিউরিজমের আকার, অবস্থান এবং ফেটে যাওয়ার ঝুঁকির উপর চিকিৎসার ধরন নির্ভর করে। যদি অ্যানিউরিজম ছোট হয় এবং ফেটে যাওয়ার ঝুঁকি কম থাকে, তাহলে চিকিৎসকেরা নিয়মিত পর্যবেক্ষণ করেন এবং জীবনযাত্রার কিছু পরিবর্তন করার পরামর্শ দেন। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ বা অন্যান্য ঝুঁকির কারণ নিয়ন্ত্রণের জন্য ওষুধ দেওয়া হয়। তবে বড় বা ফেটে যাওয়া অ্যানিউরিজমের জন্য অস্ত্রোপচার করতে হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?