মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ‘আমরা কি জল পাব না, পাব না আমরা জল’? ভারতের কাছে কাতর আর্তি বিলাওয়াল ভুট্টোর

Kaushik Roy | ২৪ জুন ২০২৫ ১১ : ৩৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ইন্দাস জলচুক্তি নিয়ে ফের ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। সোমবার পাকিস্তানের সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ভারত যদি আমাদের জল না দেয়, তাহলে আমাদের আবার যুদ্ধের আশ্রয় নিতে হবে’। বিলাওয়াল ভুট্টো বর্তমানে পাকিস্তান পিপলস পার্টির প্রধান। সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের কাছে দুটো রাস্তা খোলা আছে, এক, নিরপেক্ষভাবে জল ভাগাভাগি করা, আর দুই, আমাদের ছ’টি নদী থেকেই জল দিয়ে দেওয়া’।

তিনি আরও বলেন, ‘ভারত যে দাবি করছে, ইন্দাস জলচুক্তি স্থগিত রয়েছে—তা সম্পূর্ণ বেআইনি। এই চুক্তি এখনও কার্যকর এবং তা ভারত-পাকিস্তানের ওপর বাধ্যতামূলক। জাতিসংঘ সনদের দৃষ্টিকোণ থেকে এই জলচুক্তি বন্ধের হুমকি সম্পূর্ণ বেআইনি’। উল্লেখ্য, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ঘোষণা করেন, ১৯৬০ সালের জলচুক্তি আর পুনরুদ্ধার হবে না। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এই চুক্তি স্থগিত করে নয়াদিল্লি।

এরপরই পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে শাহের মন্তব্যকে ‘আন্তর্জাতিক চুক্তির প্রতি চূড়ান্ত অবজ্ঞা’ বলে অভিহিত করে। বিলাওয়াল বলেন, ‘ভারত ও পাকিস্তান যদি আলোচনায় না বসে, সন্ত্রাসবাদ নিয়ে দুই দেশের মধ্যে যদি কোনও কথাবার্তা না হয়, তাহলে উভয় দেশেই হিংসা আরও বাড়বে’। পাশাপাশি তিনি দাবি করেন, কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলে সমর্থন পেয়েছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের সংঘর্ষ চলাকালীন মধ্যস্থতা করতে চেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তবে ভারত-পাক জলচুক্তি নিয়ে এই মন্তব্যের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া